জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে বিচরণ করে। একটি রাশিতে ১ বছর অবস্থান করে বৃহস্পতি। অর্থাৎ এক রাশি থেকে বেরিয়ে পুনরায় সেই রাশিতে ফেরত আসতে গোটা ১২ বছর সময় লাগে দেবগুরু বৃহস্পতির।
এবার মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করছে দেবগুরু। আবার সেই মাসেই এই রাশিতে আসবে শুক্রও। জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি এবং ধন, সুখ, সৌভাগ্যের কারক গ্রহ শুক্র একই রাশিতে অবস্থান কলে কেরিয়ার ও ব্যবসায়ে দুর্দান্ত সাফল্য লাভের যোগ সৃষ্টি হবে। এর জেরে প্রভূত লাভ হবে ৩ রাশির।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
বৃহস্পতি-শুক্রের যুতির ফলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলবে/ আর্থিক বিষয়ে দারুণ লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ সঞ্চয় করবেন এই সময় এরা। এই রাশির জাতক-জাতিকা যাদের বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে, তারা এই সময় কোনও ভালো খবর পাবেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা এই সময় সাফল্য পাবেন। নতুন ও ভালো সুযোগ পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
দেব ও দৈত্য গুরুর মিলনে শুভ প্রভাব বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। সাফল্যের হার বাড়বে এদের। কেরিয়ারে অসাধারণ সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় এদের আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। অর্থ উপার্জনের নানা সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা লাভ করবেন এরা। সকলে আপনার কাজের গুরুত্ব দেবে।
ধনু রাশি
বৃহস্পতি শুক্রের সঙ্গে মিলনের জেরে দারুণ লাভবান হবে এই রাশির জাতক-জাতিকারা। সবচেয়ে বেশি লাভ অর্জন করবেন এরা। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা নানান কাজে আসবে সাফল্য। আবার এই সময় নতুন ব্যবসা শুরুর জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ে ভালো লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় পরিবারের সদস্যদের সমস্ত প্রয়োজনীয়তা পুরো করবেন এরা।





