তাপস রায়ের পর এবার আরও এক তাবড় তৃণমূল নেতা বিজেপিতে, শুরু জোর জল্পনা, ভাঙছে ঘাসফুল শিবির

এ যেন একুশের বিধানসভা নির্বাচনেরই পুনরাবৃত্তি চলছে। নানান অরাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, তৃণমূলের নানান ক্ষুব্ধ, উপেক্ষিত নেতারাও এবার ধীরে ধীরে পদ্ম সঙ্গ পেতে চাইছেন। এই তালিকায় নাম লেখালেন ঘাসফুল শিবিরের আরও এল প্রভাবশালী নেতা। এর জেরে লোকসভা নির্বাচনের আগে কার্যত ভেঙে পড়ার পথে তৃণমূল।

আজ, বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। গত সোমবারই তৃণমূলের সঙ্গে গত ২৭-২৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। ইস্তফা দিয়েছেন বিধায়কের পদ থেকেও। এবার তাঁরই ছায়া অনুসরণ করে বিজেপিতে যেতে চলেছেন আরও এক তৃণমূল নেতা। জানা গিয়েছে, গেরুয়া শিবিরের সঙ্গে একপ্রস্থ কথাও হয়ে গিয়েছে তাঁর।

কোন নেতা যোগ দিচ্ছেন এবার বিজেপিতে?

জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা কোন শর্তে যোগ দিচ্ছেন বিজেপিতে, তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ওই নেতাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব গিয়েছে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের কাছে। জানা যাচ্ছে, দমদম বা বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

তাপস রায়ের পর এবার আরও এক তাবড় তৃণমূল নেতা বিজেপিতে, শুরু জোর জল্পনা, ভাঙছে ঘাসফুল শিবির

বলে রাখি, বিজেপির সদস্য হওয়া যদিও সব্যসাচীর কাছে নতুন কোনও ঘটনা নয়। ২০১৯ সালে মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। তবে শীঘ্রই মোহভঙ্গ হয় তাঁর। ২০২০ সাল থেকেই তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। একুশের বিধানসভা নির্বাচনের পর পুরনো দলে ফেরেন সব্যসাচী।

তবে পুরনো দলে ফিরে গেলেও পুরনো সেই প্রভাব ফিরে পান নি সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়রের পদও পান নি তিনি। দিনের পর দিন দলে থেকে নিজেকে উপেক্ষিত বলে মনে করছেন সব্যসাচী। এতেই তাঁর গেরুয়া যোগের জল্পনা আরও বেড়েছে। অফিশিয়ালি কিছু জানানো না হলেও এখন যেভাবে দলবদলের হিড়িক চলছে, তাতে এটা হওয়া অসম্ভব কিছুই নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles