শনি-বুধের যোগের জের, কপাল খুলবে ৩ রাশির, পকেট ভরে উঠবে টাকায়, সবক্ষেত্রে মিলবে দারুণ সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এর শুভ বা অশুভ প্রভাব ১২টি রাশির উপরেই দেখা যায়। এই রাশি পরিবর্তনের সময় দুটি গ্রহ অনেক সময়ই একই রাশিতে জোট গঠন করে বা একে অপরের মুখোমুখি হয়।

আগামী ২৭ ডিসেম্বর দুপুর ১২টা ৫৬মিনিটে বুধ ও শনি একে অপরের থেকে ৯০ ডিগ্রি দূরে থাকবে। এর ফলে একটি সমকোণাকার বা কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করবে। এর শুভ প্রভাব কিছু রাশির জাতক-জাতিকাদের উপর দেখা যাবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

শনি-বুধ কেন্দ্রের দৃষ্টি জোটে ইতিবাচক ফল পাবে এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বৈষয়িক সুখ লাভ করবেন এরা। দাম্পত্য জীবন সুখের হবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিরাও সাফল্য পাবেন। সাহসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকারা। যারা নতুন চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পাবেন এই সময়।

মকর রাশি

শনি-বুধ কেন্দ্র দৃষ্টি খুবই উপকারী প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ভাগ্যবান হবেন এই সময় এরা। কঠোর পরিশ্রমে কাঙ্খিত সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা ভালো হবে। কর্মজীবন ও ব্যবসায় সম্মানজনক সাফল্য মিলবে। আটকে থাকা টাকা উদ্ধার করা হবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিপ্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।

মীন রাশি

শনি-বুধ কেন্দ্রের দৃষ্টি খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় সমস্ত সমস্যার সমাধান হবে এদের। মানসিক চাপ উপশম হবে এই সময়। বাচ্চাদের কাছ থেকে খুশির খবর পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থা ভালো থাকবে এদের। ঋণ পরিশোধ করতে সাহায্য করবে। বৈষয়িক সুখ অর্জিত হবে এই রাশির জাতক-জাতিকাদের। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles