নিয়োগ দু*র্নীতি মা’মলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, বছরের শেষে নির্দেশ সুপ্রিম কোর্টের, জে’লমুক্তি কবে?

বছরের শেষে সুখবর পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে জামিন পেলেন তিনি। আজ, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। জেল থেকে অবশেষে ছাড়া পাবেন তিনি।

গত ২৮ মাস ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ৪ ডিসেম্বর শীর্ষ আদালতে তাঁর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। রায় ঘোষণা স্থগিত ছিল। আজ, শুক্রবার সেই রায় দিল সুপ্রিম কোর্টে।

ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ২০২৫ সালে ১ ফেব্রুয়ারি মধ্যে জামিন দিতে হবে পার্থকে, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে নির্দেশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েভহে আদালত। জামিন পাওয়ার পরে কোনও তথ্য ও নথি নষ্ট করতে পারবেন না তিনি, এই শর্তে এদিন তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।  

ইডি ও সিবিআই- দুই সংস্থার মামলাতেই জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন তিনি। অনেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও, পার্থ পান নি। কিছুদিন আগেই জামিন পেয়েছেন পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এবার জামিন পেলেন পার্থও।

সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলি দিয়েছে, তা হল-

  • শীতকালীন ছুটি শুরু হওয়ার আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে আগে ট্রায়াল কোর্টে চার্জ ফ্রেম করার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ২০২৫-এর জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে সংবেদনশীল প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যাঁদের প্রভাবিত হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ করতে হবে।
  • তদন্তকারী সংস্থা এবং কোর্টের এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে।
  • জামিন পাওয়ার পর কোনও সরকারি দফতরের দায়িত্ব নিতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না। তবে বিচারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হয়ে থাকতে পারবেন তিনি।

RELATED Articles