শাসকদলের প্রভাব খাটিয়ে দে’হ ব্যবসা এলাকায়, প্রতিবাদে খু’নের হুমকি, মহিলা-সহ গ্রেফতার হেভিওয়েট তৃণমূল নেতার বাবা

শাসক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দে’হ ব্যবসা চালাচ্ছিলেন তৃণমূল নেতার বাবা। অবশেষে গ্রেফতার সেই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে প্রতিবাদ করলেই খু’নের হুমকিও দেওয়া হত তাদের। গত শুক্রবার ২ মহিলা-সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানকার তৃণমূল সদস্য কৌশিক ঘোষ। গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি হানা দেয় চোপড়া থানার পুলিশ। সেখানের সুভাষপল্লী এলাকায় দে’হ ব্যবসা চালাতেন ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা, এমনটাই খবর পুলিশ সূত্রে। সেখান থেকে অসংলগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় ২ মহিলা-সহ চারজনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ ঘোষ, সেতু মণ্ডল, আব্দুল সালাম মণ্ডল, বাবলু মণ্ডল। 

কী জানালেন এলাকাবাসীরা?

এলাকাবাসীদের অভিযোগ, তারা বারবার এই ঘটনার প্রতিবাদ করার চেষ্টা করেছেন। কিন্তু তাদের ভয় দেখিয়ে, হুমি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। শাসক দলের প্রভাব থাকায় অভিযোগ করেও কোনও সুফল পান নি সাধারণ মানুষ। অবশেষে পুলিশ তাদের গ্রেফতার করে অভিযুক্তদের।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, “কৌশিকের বাবা বিশ্বজিৎ ঘোষ এলাকায় শাসকদলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দে’হ ব্যবসা চালাতেন। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে খু’নের হুমকি দেওয়া হত”।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে তৃণমূল। চাপড়ার বিধায়ক রুপবানের রহমান বলেন, “পুলিশ পুলিশের কাজ করেছে। আইন আইনের মতো চলবে”।

কী প্রতিক্রিয়া বিরোধীদের?

এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতা প্রকাশ অধিকারী বলেন, “চাপড়ার বুকে এই ধরনের ঘটনা আশা করা যায় না। এর আগেও পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন আগে কখনই ব্যবস্থা করেনি। এখন শুভবুদ্ধির উদয় হয়েছে। তৃণমূল পরিচালিত অঞ্চলগুলোর মানুষ ওদের অত্যাচারে অতিষ্ঠ”।

RELATED Articles