জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ, জাঁকজমক ও সৌন্দর্যের অধিপতি বলে মনে করা হয়। আর শনিদেব হলেন কর্ম অনুযায়ী সঠিক ফল প্রদানকারী। জ্যোতিষীদের মতে, শুক্র ও শনিকে বন্ধুত্বের অনুভূতি বলে মনে করা হয়।
আগামী ২৮ ডিসেম্বর এই দুই শক্তিশালী গ্রহ কুম্ভ রাশিতে মিলিত হতে চলেছে। শুক্র ও শনি এই দুই বন্ধুত্বপূর্ণ গ্রহের মিলিত হওয়ার ফলে হঠাৎ আর্থিক লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে ৩ রাশির জাতক-জাতিকাদের।
সেই ৩ রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
শুক্র ও শনির মিলনের কারণে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সংমিশ্রণের ফলে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এরা। শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবেন এই সময়। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। হঠাৎ একটি পুরানো বিনিয়োগ থেকে বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এদের। কোনও অমীমাংসিত কাজ শেষ হতে পারে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
শুক্র ও শনির গমন সুখবর বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছেন, তারা এই সময় ভালো রিটার্ন পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন এরা। কেরিয়ার দ্রুত গতিতে এগোবে এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ রাশি
শুক্র ও শনি এই কুম্ভ রাশিতেই পাড়ি দিতে চলেছেন। ফলে এই মিলন সোনালী সময় নিয়ে আসবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে এদের এই সময়। ব্যবসা প্রসারিত হবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা অবিবাহিত, তাদের জন্য এই সময় বিয়ের প্রস্তাব আসতে পারে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এদের। এই সময় আয় বৃদ্ধি পাবেএই রাশির জাতক-জাতিকাদের।





