জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সময় বিশেষে নিজেদের স্থান ও রাশি পরিবর্তন করে নানান গ্রহ। এই গ্রহের রাশি পরিবর্তন নানান রাশির উপর নানান প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গল ও শুক্র গ্রহের মিলন ঘটবে মকর রাশিতে। এই মিলনের ফলে তৈরি হবে ধন শক্তি যোগ। আর এই যোগ বেশ কিছু রাশির জাতক-জাতিকাকে বিশেষ সুবিধা দেবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃষ রাশি
এই রাশির নবম ঘরে তৈরি হচ্ছে ধনশক্তি যোগ। অগ্রগতির সঙ্গে সাফল্য পাবে এই রাশির জাতক-জাতিকারা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মিলবে সাফল্য। অনেক নতুন সুযোগ পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক সিদ্ধান্ত ফলাফল দেখাবে। এই রাশির জাতক-জাতিকাদের চিন্তার প্রশংসা করবেন সকলে। কাছের মানুষদের সঙ্গে চলমান বিবাদ মিটে যাবে এই সময়।
মেষ রাশি
এই রাশি দশম ঘরে ঘটবে শুক্র ও মঙ্গল গ্রহের মিলন। এই সময় যদি এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কর্মজীবনে মনোযোগ দেন, তাহলে সাফল্যের সঙ্গে অগ্রগতি হবে এদের। এই সময় আয়ের নানান উৎস খুলবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ী শ্রেণীর লোকেরা আর্থিক সুবিধা পাবেন। পরিবারে প্রেমময় পরিবেশ বজায় থাকবে এই সময়।
কন্যা রাশি
ধন শক্তি যোগ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আনবে। অনুকূল ফলাফল পাবেন এরা এই সময়। কর্মক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের আচরণ ও কাজের প্রশংসা করা হবে। যদি এই রাশির জাতক-জাতিকাদের কেউ রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসা করেন, তাহলে প্রভূত লাভ পাবেন এই সময়। এই সময় কোনও সুসংবাদ পাওয়ার পর আনন্দিত বোধ করবেন এই রাশির জাতক-জাতিকারা।





