মকর সংক্রান্তির দিন মকর রাশিতে গমন করেছে সূর্য। আর এই গোচরের প্রভাব পড়েছে বেশ কয়েকটি রাশরি জাতক-জাতিকাদের উপর। সূর্য গোচরের জেরে রাশির প্রকৃতিতেও পরিবর্তন ঘটতে চলেছে। সূর্যের রাশি পরিবর্তনের কোনও কোনও রাশির উপর যেমন ভালো প্রভাব পড়ে, তেমনই আনার খারাপ প্রভাবও পড়ে।
তবে সূর্যের এই রাশি পরিবর্তনের জেরে কোন কোন রাশির বিশেষ উপকৃত হলে চলেছে, তা জেনে নেওয়া যাক-
কর্কট রাশি
এই রাশির জাতকরা ব্যবসায় লাভবান হবেন। ভাইবোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, সাহস ও সাহসিকতা বৃদ্ধি পাবে। সম্মানও বৃদ্ধি হবে। প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো যাবে।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবন বেশ সুখেই কাটবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আপনার শত্রুরা পরাজিত হবে এই সময়ে।
বৃশ্চিক রাশি
কাজে সাফল্য আসবে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারা সুখবর পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। সব মিলিয়ে এই সময়টা আপনার জন্য ভালো কাটবে।
তুলা রাশি
আত্মবিশ্বাস বাড়বে এই সময়। বিরোধীরা আপনার কাছে পরাজিত হবে যে কোনও ক্ষেত্রেই। স্বাস্থ্য ভালো থাকবে, সম্মানও বাড়বে। আপনি যদি কোনও ধরনের বিনিয়োগ করেন, তাহলে তাতে লাভ হবে।
মকর রাশি
সূর্য মকর রাশিতে গমন করেছে, তাই এই ব্যক্তিরা কেবলমাত্র সুবিধা পেতে চলেছেন। যারা চাকরি খুঁজছেন তারা সফলতা পাবেন। চাকরিজীবীরাও পদোন্নতি পেতে পারেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তারাই লাভবান হবেন।





