আজ, বুধবার, ২৮ আগস্ট শুরু হচ্ছে মহালক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্রবিদদের একাংশের মতে, চাঁদ এদিন বুধ, মিথুন রাশিতে গমন করছে। মঙ্গল ইতিমধ্যেই মিথুন রাশিতে রয়েছে। সেখানেই তৈরি হচ্ছে মহালক্ষ্মী যোগ । বুধবার ভাদ্র মাসের এই দিনে মহালক্ষ্মী যোগের সঙ্গে আরও দুই বিশেষ যোগের শুভ সমাপতন ঘটছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশিচক্রের কয়েকটি চিহ্ন এই শুভ যোগ থেকে উপকৃত হবে। এই রাশিগুলির জাতকদের আয় ও সমৃদ্ধি বাড়বে। অনেক ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা শুভ যোগ থেকে উপকৃত হবেন। অনেক ধরনের সুবিধা পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ পুরানো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তবে এদিন ভাবনা চিন্তা শুরু করতে পারেন। অফিসে কর্মীদের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে এই সময়। কাজের প্রতি আগ্রহ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে পরিচয় হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারলে ভাল। ধর্মীয় স্থান পরিদর্শন করা যেতে পারে। ব্যবসায় চুক্তি চূড়ান্ত করতে পারেন। এর থেকে ভালো লাভ পাবেন। চাকুরিরতরা অন্য কোনো কোম্পানি থেকে চাকরির অফার পেতে পারেন। কেরিয়ারে আরও অগ্রগতি হবে। পরিবারে কোনও টানাপোড়েন বা অশান্তি থাকলে আলোচনার মাধ্যমে সব মতভেদ মিটে যেতে পারে।
ধনু রাশি
এই সময় আরও বেশি অর্থ উপার্জন হতে পারে এই রাশির। আপনি ধর্মীয় বিষয়ে মন দিতে পারেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। বিনিয়োগ থেকে মহালক্ষ্মী যোগের সুফল পাওয়া যেতে পারে। বিবাহিত জীবনে সুসময় আসবে।





