চলতি বছরে শনির নক্ষত্র বদল, দারুণ সাফল্য অপেক্ষা করছে ৩ রাশির জন্য, রোজগার হবে দ্বিগুণ, বাড়বে সম্পত্তি

২০২৪ সালে তিনবার নিজের নক্ষত্র বদলাবে শনিদেব। জ্যোতিষশাস্ত্রে  শনিদেবকে কর্মফলের দাতা ও ন্যায়ের অধিপতি বলা হয়। ফলে শনির রাশি বদল বা নক্ষত্রের পরিবর্তন সমস্ত রাশির উপরই কম-বেশি প্রভাব ফেলে। শনিদেবের দৃষ্টির কারণে কেউ পথেও বসতে পারে, আবার কেউ রাজার আসনেও বসতে পারেন।

শনির সবচেয়ে কাছের গ্রহগুলি হল শুক্র এবং বুধ, রাহু -কেতু। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২৪ জানুয়ারি বন্ধু রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি। ২০২৪ সালের ৬ এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রের উপর অবস্থান করবেন শনিদেব। এর জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ লাভবান হতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

শনিদেবের শুভ প্রভাবে সাফল্য আসবে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে। যারা নতুন কাজের সুযোগ খুঁজছেন, এই সময় তারা শনির প্রভাবে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন মধুর হবে। এই রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়  লাভ বাড়বে এই সময়। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান হবে এই রাশির জাতক-জাতিকাদের।

সিংহ রাশি

শনিদেবের শুভ প্রভাবের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সবক্ষেত্রে সাফল্য আসবে। কর্মজীবনে অগ্রগতি নিশ্চিত। বৈবাহিক জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় বেশ লাভ হতে পারে। এই সময় নতুন গাড়ি বা বাড়ি ও সম্পত্তির মালিকানাও হতে পারে এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি 

শনিদেবের নক্ষত্র বদলের কারণে এই রাশির জাতক-জাতিকাদের বেশ ভালো লাভ হবে। এই সময় সুপ্ত ভাগ্য জাগ্রত হবে এদের। এই রাশির জাতক-জাতিকারা জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করবেন। শনিদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের সব প্রচেষ্টাই সাফল্য পাবে। এই সময় রোজগারও দ্বিগুণ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles