জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময় ব্যবধানে রাশি পরিবর্তন করে। আর সেই রাশি পরিবর্তনের প্রভাব পড়ে রাশিচক্রের প্রত্যেক রাশির জাতক-জাতিকাদের উপরেই। কারোর উপর এই রাশি পরিবর্তনের প্রভাব ইতিবাচক হয়, তো কারোর উপর আবার নেতিবাচক। এবার নবপঞ্চম যোগের ফলে বেশ কিছু রাশি লাভবান হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ইতিমধ্যেই ১ মে থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি। সেখানে গত ৩০ অক্টোবর থেকেই রয়েছে কেতু। এই দুই গ্রহের বিশেষ অবস্থানের ফলে নবপঞ্চম যোগ তৈরি হয়েছে। যার প্রভাব পড়বে বেশ কিছু রাশির উপর। বহু দশক পর বিরল পরিস্থিতিতে এই নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে। এর জেরে একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই সময় মান সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্র থেকে ভালো পদ পেতে পারেন এরা। এর ফলে ভাগ্যে আগের থেকে অনেক বেশি চমক আসবে এদের। যে প্রকল্প পরিকল্পনা করেছেন, কাজের দিক থেকে সেই প্রকল্পে বিপুল লাভ মিলবে এই রাশির জাতক-জাতিকাদের। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। এই সময় দাম্পত্য প্রেমে উন্নতি হবে।
বৃষ রাশি
এই সময় আয়ের নতুন নতুন রাস্তা খুলবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। কাজ ও ব্যবসার দিক থেকে বিপুল লাভ পাবেন এরা এই সময়। ব্যবসায়ীরা এই সময় ভালো কিছু ডিল পাবেন। সম্পত্তি কিনতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা এই সময়। আবার তা সঞ্চয়ও করতে পারবেন এরা।
মকর রাশি
ধন দৌলতের ভাগ্যে বিপুল লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় বহু গাড়ি, বাড়ি কেনার সুযোগ রয়েছে এদের। পৈতৃক সম্পত্তি থেকে ভালো লাভ পাবেন এরা এই সময়। কেরিয়ারে দারুন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সঞ্চয় কয়েকগুণ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।






