জন্মাষ্টমীতে অতি শুভ গজকেশরী যোগ, সোনায় মোড়ানো ভাগ্য হবে ৩ রাশি, অর্থ-সম্পত্তিতে ভরে উঠবে জীবন

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে জন্মাষ্টমী খুবই শুভ তিথি। ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই শুভ সময় আসে। ২০২৪ সালের জন্মাষ্টমী তিথিতে পড়ছে একের পর এক শুভ যোগ। বহু দুর্লভ রাজ যোগ এই জন্মাষ্টমী তিথিতে পড়ছে। এর মধ্যে অন্যতম হল গজকেশরী রাজযোগ।

আগামী ২৫ অগস্ট রাত ১০ টা ২৯ মিনিটেই চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। যেখানে আগে থেকেই রয়েছে বৃহস্পতি। ফলে তৈরি হবে গজকেশরী যোগ। এই যোগের ফলে বেশ উপকৃত ও লাভবান  হবেন ৩ রাশি।  

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

ধর্ম কর্মের দিক থেকে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সব কাজে সাফল্য মিলবে। শ্রীকৃষ্ণের কৃপায় সব কাদে পাবেন অপার সাফল্য। নতুন বাড়ি, গাড়ি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কাজে পাবেন সামঞ্জস্য। কিছু চ্যালেঞ্জ এলেও তা সহজে পার করে যাবেন এরা। 

সিংহ রাশি

বুদ্ধি, কৌশলের দিক থেকে সব ক্ষেত্রেই এই সাফল্য পাবেন এরা। শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। যারা চাকরির খোঁজ করছেন, তারা অন্য নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। নিজের কাজে খুশি থাকবেন। ধনলাভের যোগ রয়েছে এই সময়।

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। কাজের দিক থেকে নানান সময় অর্থ সম্পত্তি থেকে ধনধান্যে ভরে উঠবে জীবন। বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। কোনও ঋণ থাকলে তা এই সময় চুকিয়ে নিতে পারবেন এরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। কেরিয়ারের দিক থেকে বড় সাফল্য পাবেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর