বক্রী চলন শনিদেবের, কালীপুজো পর্যন্ত দারুণ সময় কাটবে ৩ রাশির, রোজগারে আসবে জোয়ার, খুলবে উন্নতির নতুন নতুন পথ

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় অন্তর শনিদেব বক্রীদশা, অর্থাত্‍ বিপরীতমুখী চলনে আসে। শনির বক্রী এবং মার্গী দশা, উভয়ই বিভিন্ন রাশির জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে।

বর্তমানে নিজের মূল ত্রিকোণ চিহ্ন কুম্ভ রাশিতে বক্রী চলনে রয়েছে শনি। গত ৩০ জুন থেকে বক্রী হয়েছে গ্রহরাজ শনি। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত শনির বক্রীদশা বজায় থাকবে। এই বছর দীপাবলী পালিত হবে ১ নভেম্বর শুক্রবার। অর্থাত্‍ কালীপুজোর পরে গিয়ে বক্রী দশা ছেড়ে মার্গী হবে শনি। শনির বিপরীতমুখী চলনের প্রভাবে সৌভাগ্যের জোয়ার থাকবে ৩ রাশির জাতকদের জীবনে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

শনির বিপরীতমুখী চলনের প্রভাবে বৃষ রাশির জাতকদের জীবনে খুশি উপচে পড়বে। জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন বৃষ রাশির জাতকরা। এই সময় আপনার সব আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। এই সময় হঠাত্‍ করে বেশ কিছু টাকা-পয়সা আপনার হাতে আসবে। পেশাগত জীবনে উচ্চ আধিকারিকদের সহায়তা লাভ করবেন আপনি।

মেষ রাশি

শনির বক্রী চলন দারুণ লাভজনক হত চলেছে মেষ রাশির জাতকদের জন্য। নতুন উপার্জনের পথ এই সময় আপনার সামনে খুলে যাবে। বক্রী শনি মেষ রাশির জাতকদের উপার্জন ও আর্থিক লাভের ক্ষেত্রে বিশেষ উপকারী হবে। আগের বিনিয়োগ থেকেও ভালো ফল লাভ সম্ভাবনা আছে। আপনি কঠোর পরিশ্রম করলে তার সুফল নিশ্চয় পাবেন।

বৃশ্চিক রাশি

উল্টো পথে হেঁটে শনি মহারাজ নভেম্বর পর্যন্ত পকেট ভরবে বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় আর্থিক উন্নতির নতুন পথ খুলে যাবে। আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ব্যবসায়ীরা এই সময় বড় লাভ করতে পারবেন। উপার্জন বাড়বে, ফল ব্যাঙ্ক ব্যালান্সও বৃদ্ধি পাবে। চাকরিতেও পরিস্থিতি মজবুত হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles