হোলির আগে শনির উদয়, ভাগ্য খুলবে ৩ রাশির, মিলবে পরিশ্রমের ফল, সব কিছুতে আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল দেন শনিদেব। শনিদেবের কৃপাদৃষ্টি যেমন কাউকে রাজার আসনে বসাতে পারে, তেমনই আবার শনির কুদৃষ্টির জেরে কেউ ফকিরও হয়ে যেতে পারে।

গতকাল, অর্থাৎ ১৮ মার্চ উদিত হয়েছেন শনিদেব। নিজের রাশি কুম্ভতে উদিত হয়েছে এই গ্রহ। ১১ ফেব্রুয়ারি থেকে অস্ত অবস্থায় ছিল শনি। শনিদেবের এই উদয়ের ফলে ভাগ্য ফিরবে ৩ রাশির। মিলবে অপার সাফল্য।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

তুলা রাশি

এই আসন্ন সময়টি দারুণ শুভ ফল বয়ে আনতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। পড়ুয়াদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা সবকিছুতেই সফলতা পেতে পারেন এই সময়। প্রেম জীবনের বাধা দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি

এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এদের পরিবারে শান্তি ও সুখ থাকবে। এই সময়ের মধ্যে মুলতুবি কাজ সম্পন্ন হবে এই রাশির জাতক-জাতিকাদের। আগামী সময়গুলো অনুকূলেই থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

শনির উত্থানের ফলে সুফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকাদের কোনও বন্ধু তাদের সাহায্য করতে এগিয়ে আসবে। পরিশ্রমের ফল পাবেন এই সময়। এই রাশির জাতক-জাতিকারা কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাহলে এই সময় তাদের স্বাস্থ্যের উন্নতি হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles