জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়। বুদ্ধিমত্তা, যুক্তিবিদ্যা, যোগাযোগ, গণিত, অর্থনীতি এবং ব্যবসার কারক বলে মনে করা হয় বুধকে। বুধ যদি কারও জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে থাকে, তাহলে সে এই সমস্ত কারক প্রাপ্ত হয়। তাদের কখনও সম্পদ ও সমৃদ্ধির অভাবের সম্মুখীন হয়
বুধের গমন নানান রাশিরকেই প্রভাবিত করে। বর্তমানে বু বৃষ রাশিতে অবস্থান করছে বুধ। আগামী ১৪ জুন রাত ১১টা ৫ মিনিটে মিথুন রাশিতে গমন করবে বুধ। ২৯ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। এই গমনের ফলে বেশ উপকৃত হবেন তিনটি রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
বুধের গমনের ফলে ইতিবাচক লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আটকে থাকা কাজ শেষ হবে এদের। নতুন সাফল্য আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। যারা চাকরি খুঁজছেন, তারা সফলতা পাবেন। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি অনুকূল। এই সময় একটি বড় চুক্তি হতে পারে।
বৃষ রাশি
বুধের গমনের কারণে সামাজিক প্রতিপত্তি বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের কেউ যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে এই সময় সেই সমস্যা দূর হবে। দাম্পত্য জীবনও সুখের হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন উৎস খুলবে এদের।
তুলা রাশি
এই গমনের ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে সাফল্য পাবেন এরা। পরিবার থেকে সহযোগিতা পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।





