বুধকে বলা হয় বোধশক্তি ও বুদ্ধিমত্তার কারক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়ে থাকে। আগামী ২৭ জুন মিথুন রাশিতে উদয় হবে এই গ্রহ। ২৭ জুন ভোর ০৪ টে ২২ মিনিটে মিথুন রাশিতে উদয় হবে বুধ। বুধের এই উত্থান কিছু রাশির জন্য খুব উপকারী হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
মিথুন রাশিতে বুধের উত্থানের ফলে কর্মজীবনে দারুণ ফলাফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনের লক্ষ্য অর্জন করবেন এরা। প্রিয়জনের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন এরা। ব্যবসায় প্রচুর লাভ হবে এদের। চাকরিতে ভালো পদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অফিসে সিনিয়রদের সঙ্গে এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে।
বৃষ রাশি
বুধের উত্থান ইতিবাচক ফল বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এরা। বুধের কৃপায় এই রাশির জাতক-জাতিকারা সম্পর্ক থেকে অনেক উপকার পাবেন। দীর্ঘদিন ধরে চলা সমস্যা শীঘ্রই দূর হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। সঙ্গীর সঙ্গে চলমান কলহ ঠিক হয়ে যাবে এই সময়।
মকর রাশি
বুধের উত্থান খুবই শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় চাকরিতে অগ্রগতি হবে এদের। ভাগ্য প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকাদের কেউ কেউ আবার নতুন চাকরির সুযোগও পাবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে এদের। ব্যবসায় লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।





