এবারের ভাইফোঁটায় রয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ, এই ৩ রাশির ঘরে ফিরবে লক্ষ্মী, ব্যাপক অর্থযোগের সম্ভাবনা

জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের বিশেষ স্থান রয়েছে। গ্রহের রাশি পরিবর্তনের ফলে নানান রাশির জাতক-জাতিকাদের উপর নানান প্রভাব পড়ে। কিছু রাশির উপর এই প্রভাব শুভ, তো আবার কিছু রাশির উপর গ্রহের পরিবর্তনের ফলে অশুভ প্রভাব পড়ে।

জ্যোতিষশাস্ত্র মতে, এই বছর ভাইফোঁটায় গ্রহের জুটির কারণে এক বিশেষ যোগ তৈরি হয়েছে। ভাইফোঁটায় বুধ গ্রহ কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে। আবার ১৮ই অক্টোবর শুক্র গ্রহও প্রবেশ করেছে তুলা রাশিতে। তুলারাশিতে বুধ ও শুক্রের এই জুটি লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি করেছে। এর যোগ বেশ কিছু রাশির জন্য খুবই শুভ।  

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশিলক্ষ্মী নারায়ণের এই যোগ কন্যা রাশির জন্য বেশ শুভ প্রতিপন্ন হবে। এই রাশির জাতকরা মুক্তি পাবেন পুরনো ঋণ থেকে। ব্যবসায় অর্থলাভের সুবর্ণ যোগ রয়েছে। অর্থ লাভের বিশেষ যোগ রয়েছে চাকুরীজীবীদেরও।

মকর রাশিমকর রাশির জাতকরা এই লক্ষ্মী-নারায়ণ যোগের ফলে বেশ উপকৃত হবেন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবীদের জন্য আছে সুখবর। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন তাঁরা, বলছে গণনা।

ধনু রাশিএই রাশির জাতকদের উপর লক্ষ্মী-নারায়ণ যোগ বিশেষ প্রভাব ফেলবে। এই শুভ যোগে উন্নতি হবে কর্মক্ষেত্রে। সঙ্গে বাড়তে পারে জাতকদের আয়। ব্যবসাতেও অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। সাহায্য করতে পারে ভাগ্যও। সেই সঙ্গে পরিবারেও সুখশান্তি বজায় থাকবে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।

RELATED Articles