পদ থেকে নিশ্চিত অপসারিত হচ্ছেন সুকান্ত, রাজ্য সভাপতি হওয়ার পথে শুভেন্দুই, তবে মাঝে কাঁটা আরএসএস

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) যে বঙ্গ বিজেপির (Bengal BJP) সভাপতি পদ থেকে সরছেন, তা একপ্রকার নিশ্চিতই বলা যায়। তবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভাপতি হওয়ার পথেও এখন কাঁটা হল আরএসএস। আদি বিজেপি চাইছে যাতে কোনও দলবদল করা নেতা বা তৎকাল কেউ যাতে রাজ্য সভাপতি না হয়। এদিকে, দিল্লি (Delhib) অবশ্য শুভেন্দুকেই রাজ্য সভাপতি করার পক্ষে।

সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ‌্য সভাপতি পদে রাখতে চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস আবার নারাজ হলেও, শুভেন্দুর বিকল্প কোনও নামও দিল্লিকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর।

সেই কারণে শুভেন্দুকে সভাপতি পদে বসাতে কেশব ভবন রাজি না থাকায় রাজ্যে দলের কাণ্ডারী বদলের প্রক্রিয়াটা কিছুটা জটিল হয়ে রয়েছে। যদিও এখনও পর্যন্ত যা খবর, দিল্লি শুভেন্দুকে অধিকারীকেই চাইছে। ফলে নিশ্চিত অপসারণের মুখে রয়েছেন সুকান্ত এবং দলের রাজ‌্য সভাপতিত্বের পথে এগিয়ে গিয়েছেন শুভেন্দু।

এদিকে আবার আরএসএস-এর মন পেতে বেশ উগ্র হিন্দুত্ব দেখাচ্ছেন শুভেন্দু। নানান কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় উগ্র হিন্দুত্বের পক্ষে সওয়াল করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে সুকান্ত সভাপতির পদ থেকে সরছেন, একথা প্রকাশ্যে আসতেই আদি বিজেপি শিবির চাইছে যাতে শুভেন্দু কোনওভাবে সভাপতি না হন।

আদি বিজেপির মতে, শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। তাই তিনি যদি সভাপতি হন, তাহলে দলের রাশ তৃণমূলের হাতেই চলে যাবে। যারা দলবদল করে এসেছে বা পরে দলে যোগ দিয়েছে বা জাদের বিরুদ্ধে স্থানীয় থেকে রাজ্যস্তরে একসময় বিজেপির অভিযোগ ছিল, তেমন কেউ রাজ্য সভাপতি হোক, এমনটা চাইছে না আদি বিজেপি শিবির। এটাই আরএসএস-কে বুঝিয়েছে দলের একাংশ।

অন্যদিকে আবার আদি বিজেপি দিল্লিতে এও বোঝাচ্ছে যে সুকান্ত মজুমদারই যাতে সভাপতি থাকেন। আর শুভেন্দু যেন বিরোধী দলনেতা হিসেবেই দায়িত্ব পালন করেন। আসলে মেদিনীপুরের যে যে জায়গায় আগে শুভেন্দুর বিরুদ্ধে বিজেপি কথা বলেছে, সেই জায়গাগুলোতে এখন আদি বিজেপি মুখ দেখাতে পারছে। নন্দীগ্রাম এর মধ্যে অন্যতম। এই বিষয়টা দিল্লিকেও বোঝাতে চাইছে বিজেপি। তবে এখনও পর্যন্ত দিল্লি শুভেন্দুকেই রাজ্য সভাপতি করতে চায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles