চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়লেন স্বামী, দিনদুপুরে রাস্তার উপর স্বামীর প্রেমিকাকে কিল-চড় স্ত্রীর, চটি হাতে ‘লড়াই’ থামালেন ব্যক্তি

প্রেমিকাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু রোগ সারা তো দূর, হাসপাতালের বাইরে যে কাণ্ড ঘটল, তাতে আরও রক্তচাপ হয়ত বেড়ে গেল ব্যক্তির। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে গেলেন স্ত্রীয়ের কাছে। প্রেমিকাসমেত স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। তারপর আর কী, মারমুখী হয়ে উঠলেন মহিলা। স্বামীর প্রেমিকাকে তেড়ে গেলেন স্ত্রী। দিনদুপুরে রাস্তার মাঝে তুমুল হাতাহাতিতে জড়ান ওই ব্যক্তির স্ত্রী ও প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

সোশ্যাল মিডিয়ায় ২৮ সেকেন্ডের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ফরাক্কাবাদের রাম মনোহর লোহিয়া হাসপাতালের সামনে তোলা। যিনি এই ভিডিওটি শেয়ার করেছেন, তাঁর দাবী, ওই ব্যক্তি ২০শে অক্টোবর প্রেমিকাকে নিয়ে সেখানে এসেছিলেন চিকিৎসা করাতে।

কিন্তু খবর পেয়ে সেখানে হাজির হয়ে যান ওই ব্যক্তির স্ত্রী-ও। তারপরই শুরু হয় মারামারি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল ও গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা দুই মহিলা রীতিমতো কুস্তিগিরদের কায়দায় একে অপরের সঙ্গে মুষ্টিযুদ্ধ করছেন। ঠেলে ফেলছেন একে অপরকে।

ওই ব্যক্তি প্রথমের দিকে গোটা বিষয়টি দূর থেকেই দেখছিলেন। তবে বেশিক্ষণ আর দূরে দাঁড়িয়ে থাকতে পারেন নি। দু’জনকেই ছাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে ব্যর্থই হন। শেষে দুই মহিলার একজনের পড়ে থাকা চটি কুড়িয়ে দু’জনকেই চাঁটি মারেন ওই ব্যক্তি। দুই মারমুখী মহিলার মাঝে দাঁড়িয়ে ‘লড়াই’ থামান ওই ব্যক্তি।

https://twitter.com/shubhankrmishra/status/1584184933538353152?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584184933538353152%7Ctwgr%5E99d2ea4429f2832bc5dfb4464afca1b5cce4e672%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Flifestyle%2Frelationship%2Fgirl-friend-and-wife-starts-fighting-on-open-road-husband-beats-them-both-dgtl%2Fcid%2F1379405

এই ভিডিওটি ইতিমধ্যেই টুইটারে তুমুল ভাইরাল হয়েছে। ৯৫ হাজারেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিও। কোনও কোনও নেটিজেন আবার ওই ব্যক্তিকে ‘রেফারি’ আখ্যা দিয়েছেন। দুই মহিলার মাঝে সাহস করে দাঁড়িয়ে যেভাবে ‘লড়াই’ থামিয়েছেন ওই ব্যক্তি, তার জন্য সকলেই তাকে বাহবা জানিয়েছেন আর কী!

RELATED Articles