রাহুর রাশি পরিবর্তন ১২টি রাশিকে কোনও না কোনও ভাবে প্রভাবিত করে। রাহু প্রায় ১৮ মাস পরে তার রাশি পরিবর্তন করেছে। বর্তমানে রাহু মীন রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতে থাকবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এই বছর এই নক্ষত্রেই অবস্থান করবে। গত ১৬ অগস্ট ৯.৩৬ মিনিটে রাহু উত্তর ভাদ্রপদে তৃতীয় স্থানে প্রবেশ করেছে। সেখানে ২রা ডিসেম্বর পর্যন্ত থাকবে। উত্তর ভাদ্রপদে রাহুর তৃতীয় স্থানে চলে যাওয়ায় ভাগ্যের চাকা ঘুরবে একাধিক রাশির।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন। রাহু রাশির পরিবর্তন খুবই শুভ হতে চলেছে। দীর্ঘদিন ধরে যে কাজটি করার কথা ভাবছিলেন তা সম্পূর্ণ হতে পারে। বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট থেকেও প্রচুর লাভ পাবেন। অর্থ ও শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন।
কন্যা রাশি
এই সময় দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে। কর্মজীবনে অনেক সুবিধা পেতে পারেন। পরিশ্রমের ফল মিলবে। বিদেশে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ হতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনাও প্রবল রয়েছে। এই রাশির জাতক জাতিকারা বিদেশে ব্যবসা করেও প্রচুর লাভ করতে পারেন। মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পেতে পারেন।
তুলা রাশি
এই সময় হঠাৎ করে আর্থিক লাভের অনেক পথ খুলে যাবে এই রাশির। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বিদেশ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ধ্বংস হবে। প্রতিদ্বন্দ্বীদের উপর প্রাধান্য থাকবে। কর্মক্ষেত্রেও অনেক সুবিধা পেতে পারেন। অনেক বড় দায়িত্ব পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। তবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে।






