শনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, জ্যোতিষ শাস্ত্রের অত্যন্ত ধীর গতির গ্রহ শনি ৷ একটি রাশিতে পুনরায় আসতে গেলে শনির সময় লাগে আড়াই বছর ৷ আগামী বছর অর্থাৎ ২০২৫-এ শনি মীনে প্রবেশ করবেন ৷ আগামী ২৯ মার্চ শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করবেন ৷
২০২৩-এর ১৭ জানুয়ারি কুম্ভতে প্রবেশ করেন শনিদেব ৷ শনি যখনই কোনও রাশিতে প্রবেশ করেন তখন সেই রাশি-সহ বেশ কয়েকটি রাশি ঢাইয়া ও সাড়ে সাতির প্রভাবে প্রভাবিত হবে। আবার বেশ কিছু রাশির মুক্তিও হবে ৷ যেমন শনি ২৯ মার্চ ২০২৫-এ যখনই মীনে প্রবেশ করবেন ঠিক তখনই মকর সাড়ে সাতি মুক্ত হবে৷
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে নতুন নতুন বিষয়ের আবির্ভাব হবে৷ সরকারি চাকরিতে বদলি হবে৷ একই সঙ্গে শনি মীনে প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকারা ঢাইয়ার কষ্ট থেকে মুক্তি পাবেন৷
মকর রাশি
শনি মীনে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। নতুন চাকরির সুযোগ আসতে চলেছে, আয়ের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে৷ আটকে থাকা টাকা পয়সা এবার হাতে পাবেন, সমস্ত কাজ সম্পাদন করতে পারবেন৷
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে আরও ভাল পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ মীন রাশিতে শনি প্রবেশের সঙ্গে সঙ্গে ঢাইয়া থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকারা৷ চাকরিজীবীদের জীবনে উন্নতির বন্যা বইতে শুরু করেছে৷ ভাগ্যের সঙ্গ পাবেন এবার৷ আর্থিক পরিস্থিতি এবার আগের থেকে ভাল হবে৷





