ধনতেরসে প্রচুর টাকার অধিপতি হবেন ৫ রাশি, মিলবে অগাধ ধনসম্পত্তি, হবে বাড়ি-গাড়ি

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রশান্তি, আনন্দ, সুখের প্রতীক বলে মনে করা হয়। নবরাত্রির পর  শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। উৎসবের মরশুমে অনেক রাশিচক্রের জন্য শুক্রের গমন শুভ প্রমাণিত হতে পারে।  

গত ১৩ অক্টোবর বৃশ্চিক রাশিতে স্থানান্তরিত হয়েছে শুক্র। আগামী  ৭ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। অনেক রাশিচক্রের জন্য শুভ ফল দেবে এই অবস্থান। কারণ শুক্র গ্রহের পর বুধ গ্রহও ধনতেরসের দিন বৃশ্চিক রাশিতে গমন করবে। এমন অবস্থায় বুধ ও শুক্রের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে।দীপাবলির আগে শুক্রের রাশির পরিবর্তন নানান রাশির জীবনে সুখের জোয়ার নিয়ে আসবে। 

সেই রাশিগুলি কী কী দেখে নেওয়া যাক-  

বৃশ্চিক রাশি

এই সময় সর্বাধিক সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা। এই সময়ে আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে এদের। অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এরা। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে সময়টা খুবই ভালো এই রাশির জাতক জাতিকাদের জন্য। 

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের সান্নিধ্যে প্রচুর সুবিধা পেতে চলেছেন। শুক্র সুস্বাস্থ্য প্রদান করে। ব্যবসায় অগ্রগতি হবে এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভ হবে হঠাৎ করেই। এই সময়ে কাজে হাত দিলেই সাফল্য আসবে এই রাশির জাতক জাতিকাদের।

সিংহ রাশি

এই সময় সম্পদ থেকে লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চলা মামলার সমাধান হতে পারে।  ধনতেরসে  ধন দৌলত বাড়িতে তুলতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবতে পারেন এই সময়।

কর্কট রাশি

শুক্র গ্রহের প্রভাবে প্রেম জীবন চমৎকার ফল আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের।  যারা প্রেম-সম্পর্কে আছেন, এবার বিয়ে করতে চান, তাঁরা এই সময়ে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনেও সুখ থাকবে। পড়াশোনা ইত্যাদির জন্যও সময়টা ভাল। সাফল্যের যোগ আছে এই রাশির জাতক জাতিকাদের।

তুলা রাশি

এই সময়টি খুব ভালো হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় কাজের প্রশংসা করা হবে এদের। প্রত্যাশিত অগ্রগতি হবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles