গত ৭ জুলাই শুক্রের রাশি পরিবর্তন হয়েছে। এদিন সকাল ৪ টে ৩৯ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করেছে শুক্র। আগামী ৩১ জুলাই দুপুর ২ টো ৪০ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে শুক্র। এরপর ফের রাশি পরিবর্তন করে তা প্রবেশ করবে সিংহ রাশিতে। শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ সময় আসতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে সমৃদ্ধি ও সুখের মুহূর্ত আসছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে এদের। দাম্পত্য জীবনে বাড়বে মধুরতা। এই রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর কাছ থেকে ভালবাসা পাবেন। পৈতৃক সম্পত্তি ও ব্যবসা থেকে দারুণ আর্থিক লাভ হবে এই সময়। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স এদের।
বৃষ রাশি
শুক্র গ্রহের কারণে দারুণ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় দারুণ মুনাফা হবে এই সময়। চাকরিতে নতুন সুযোগ পাবেন এরা। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। এই সময় প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে। জীবনে রোমান্স বাড়বে এবং সম্পর্কও মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মকর রাশি
এই সময় বিবাহিত জীবন সুখী ও শান্তিময় হবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রেমের সম্পর্ক গভীর হবে এদের। এই রাশির জাতক-জাতিকা যারা কর্মরত, তারা একটি নতুন কাজের প্রস্তাব পাবেন। পদ ও আয় বৃদ্ধি করবে। পিতার সাহায্যে আর্থিক লাভ হবে এদের। হঠাৎ কিছু আটকে থাকা টাকা পেতে পারেন এই সময়। বিনিয়োগের জন্য সময় অনুকূল থাকবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।
কন্যা রাশি
শুক্রের গমন এই রাশির জাতক-জাতিকাদের জীবনকে দারুণ করে তুলবে। বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন এরা। বিদেশে ব্যবসা বা নতুন চাকরি করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই ঘটনা জীবনে উন্নতি আনতে পারে এদের। স্ত্রীর সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন। তারা আপনার উপর ভালবাসা বর্ষণ করবে।





