কিশোরকে নগ্ন করে সাঁড়াশি দিয়ে চেপে ধরা হয় যৌনাঙ্গ, গা শিউড়ে ওঠা ঘটনা ফের মদনের এলাকায়, অভিযুক্ত ধৃত জয়ন্ত সিংয়েরই সাগরেদ

Teenager Squeezed by Genitals at Madan Mitra Area: কিছুদিন আগেই আড়িয়াদহে মা ও ছেলেকে  রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই ঘটনায় পুলিশ জালে ধৃত জয়ন্ত সিং যিনি কী না আবার একসময়ে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এবার ফের সেই জয়ন্ত সিংয়ের গ্যাংয়েরই আরও এক কীর্তি এল সামনে যা জানলে গা শিউড়ে উঠবে (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)

এই ঘটনাটি ঘটেছে প্রায় মাস তিনেক আগে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি (এই ভিডিওর কোনও সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। এই ভিডিওতে দেখা গিয়েছে, এক কিশোরকে মাটিতে ফেলে রেখে হাত পিছমোড়া করে বাঁধা রয়েছে। কিশোরকে নগ্ন করে তাঁর যৌনাঙ্গ এক হাত দিয়ে সাঁড়াশি দিয়ে চেপে রেখেছে এক ব্যক্তি (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area) আর অন্য হাতে মোবাইলে কথা বলছেন তিনি।

এই ঘটনা সামনে আসতেই শিহরিত সকলে। জানা গিয়েছে আড়িয়াদহ ক্লাবের মধ্যেই ঘটেছে এই ঘটনা। আর এই নারকীয় অত্যাচার চালাচ্ছে জয়ন্ত সিংয়ের সাগরেদ লাল্টু (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)। এমন ঘটনা সামনে আসতে ফের একবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি।  

প্রসঙ্গত, আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার পর থেকেই ওই এলাকায় জয়ন্ত সিং ও তার সাগরেদদের নানান অত্যাচারের ভিডিও প্রকাশ করছে বিজেপি (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবককে মাটিতে ফেলে হকিস্টিক, উইকেট দিয়ে পেটাচ্ছেন জয়ন্ত সিংয়ের দলবল। তাঁদের মধ্যে রয়েছেন রাহুল গুপ্তা, শিবম গুপ্তা, সুমন, জঙ্গা, অভিষেক বর্মন। মা-ছেলেকে মারধরের ঘটনায় এফআইআরে এদের নামও রয়েছে।

কিশোরের উপর এমন নারকীয় অত্যাচারের ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রকাশ্য দিবালোকে শূলে চড়াবে মানুষ। মানুষের ধৈর্য্যের সীমা নিয়ে খেলছে” (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)

এই ঘটনা নিয়ে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)। তাঁর কথায়, “এই যে ধরে পেটাচ্ছে, পুলিশ জানে না, তেমনটা নয়। যারা পেটাচ্ছে তারা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার। পুলিশ সব জানে। পুলিশ কি আজকে এই ভিডিও পেল”?

প্রসঙ্গত, যখন জয়ন্ত সিংয়ের ঘটনা সামনে আসে, সেই সময় মদন মিত্রের সঙ্গে তাঁর ছবিও প্রকাশ্যে এসেছিল। ফলে বেশ প্রশ্নের মুখে পড়তে হয় বিধায়ককে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। এবার মদন মিত্র বললেন, এসবের পিছনে নাকি রয়েছে ঠিকাদার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঠিকাদার আসলে কে (Teenager Squeezed by Genitals at Madan Mitra Area)!  

RELATED Articles