শিবরাত্রির আগেই শুক্রের গোচর, ঝড়ের বেগে টাকা আসবে ৩ রাশির ভাগ্যে, কেরিয়ারেও দারুণ উন্নতি, কর্মক্ষেত্রে প্রশংসিত হবে কাজ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রকে বলা হয় ধন ও বৈভবের দাতা। বর্তমানে মকর রাশিতে অবস্থান করছেন শুক্র। শিবরাত্রির আগেই রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবেন তিনি। সেই সময় মঙ্গলের সঙ্গে যুতি হবে শুক্রের।

এই বছর মহাশিবরাত্রি পড়ছে ৮ মার্চ। এর আগেই শুক্রের গোচর হতে চলেছে। ৭ মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

শুক্রের এই গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকারা পেশাগত জীবনে আর্থিক দিক থেকে দারুণ লাভ পাবেন। পেশাগত জীবন খুশি এনে দেবে এই রাশির জাতক-জাতিকাদের। মান সম্মান বাড়বে এদের। এই সময় বেশ কিছু পরিকল্পনা শুরু করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ভবিষ্যতে নানান ধরনের লাভ পাবেন এরা। সিনিয়রদের থেকে পাবেন সাহায্য এই সময় এই রাশির জাতক-জাতিকারা। 

বৃষ রাশি

শিবরাত্রির আগেই শুক্রের গোচরে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারে বিপুল উন্নতি হবে। নতুন কিছু কাজের সুযোগ পাবেন এরা। নিজের ক্ষমতা দিয়ে সব ক্ষেত্র থেকেই বিপুল লাভ আসবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। তবে এই সময় টাকা সম্পর্কীয় নানান কাজ বুঝে চিন্তা করে করুন। 

তুলা রাশি

কর্মস্থলে কাজের প্রশংসা হবে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারে ইতিবাচক প্রভাব পড়বে এই সময়। নানান দিক থেকে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। উন্নতিতে সহকর্মীদের সাহায্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কোনও বড় দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা এই সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles