বিরল ত্রিগ্রহী যোগ! বড় সুখবর ৩ রাশির জন্য, আসছে প্রচুর টাকা, চাকরি ও ব্যবসার প্রভূত উন্নতির যোগ, ভাগ্য হবে উজ্জ্বল

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধকে বুদ্ধি ও জ্ঞানের কারক বলা হয়। এর গতিবিধি সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। আগামী ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে বুধ। মীন রাশির অধিষ্ঠিত গ্রহ হল বৃহস্পতি। আবার মীন রাশিতে আগের থেকেই অবস্থান করছে সূর্য ও শুক্র। সেই রাশিতেই আবার বুধের প্রবেশের জেরে সৃষ্টি হবে এক ত্রিগ্রহী যোগের যা বেশ বিরল। আর এই যোগের প্রভাবে বেশ লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।  

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের বেশ আত্মবিশ্বাস বাড়বে। কেরিয়ারের জন্য সময় ভালো। দীর্ঘদিন ধরে যা নিয়ে ভাবছেন তাতে সাফল্য পেতে পারেন। বিদেশ সফরে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারে, পরিশ্রম কম করবেন না। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।

মিথুন রাশি

এই ত্রিগ্রহী যোগ খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। মীন রাশিতে গঠিত যোগের কারণে চাকরিজীবীরা কিছু সুখবর পাবেন। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরি খুঁজছেন বা বেকার তাঁরা নতুন চাকরি পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি হবে এই সময়। বেতন বৃদ্ধির সম্ভাবনা এই সময়। এই সময়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

ত্রিগ্রহী যোগ দারুণ উপকারী প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যবসায়ীরা প্রচুর লাভ করবেন এই সময়। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে সম্মান বাড়বে। যারা অবিবাহিত তাঁরা সঙ্গী খুঁজে পাবেন এই সময়। অবিবাহিতদের একটি সম্পর্ক আসতে পারে। এই রাশির জাতক-জাতিকা যারা প্রবীণ, তারা শ্রমজীবীদের সমর্থন করবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles