জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে তিনটি গ্রহের যুতি তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে। একটি রাশিতে যদি তিনটি গ্রহ একত্রে বিচরণ করে, তাহলে তৈরি হয় ত্রিগ্রহী যোগ। বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে সূর্য, মঙ্গল ও বুধ। পাঁচ বছর পর এমন যুতি তৈরি হয়েছে, যখন তিনটি প্রধান গ্রহ বৃশ্চিক রাশিতে রয়েছে। এই ত্রিগ্রহী যোগের ফলে তিন রাশির জাতক-জাতিকারা প্রচুর লাভ পাবেন।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই ত্রিগ্রহী যোগ খুবই শুভ। এই সময় অসাধারণ হারে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। তবে পরিশ্রম করতে হবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এ সময়ে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার হবে। ধন, মান-সম্মানে বৃদ্ধি হবে। আটকে থাকা পরিকল্পনাও ফের শুরু হবে এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
এই ত্রিগ্রহী যোগ লাভজনক প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এই রাশির জাতক-জাতিকারা গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ার সংক্রান্ত ভালো লাভ অর্জন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। জমি সংক্রান্ত কোনও চুক্তি সম্পন্ন করার ফলে লাভের প্রবল যোগ রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা কেউ যদি রিয়েল এস্টেট, জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও কাজ করেন, তাহলে ভালো মুনাফা পাবেন।
কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য ত্রিগ্রহী যোগ বেশ অনুকূল। এই সময় চাকরি ও ব্যবসায়ে অপ্রত্যাশিত সাফল্য মিলবে। গাড়ি ও সম্পত্তি কিনতে পারেন। এই সময় এই রাশির বেকার যুবকরা চাকরি পেতে পারেন। চাকরিজীবীরা অফিসে আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন। অনুকূল পরিণাম লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।





