১২ বছর বাদে মঙ্গলের বিরোল যোগ, কেরিয়ারে প্রভূত উন্নতি আসবে ৩ রাশির, বাড়বে রোজগার, লাভ হবে প্রচুর

জ্যোতিষমতে একটি নির্দিষ্ট সময় পর পর মঙ্গল আর গুরু তার রাশি পরিবর্তন করে। তারফলে একাধিক রাশি লাভবান হয়। ১২ বছর পর দেবতাদের গুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে। গত ১২ জুলাই বৃষ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবে। ১২ বছর বাদে তৈরি হয়েছে এই যুতি।

১২ জুলাই মঙ্গল আর গুরুর এই যুতির ফলে একটি নয়, একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। অর্থ, প্রেম. স্বাস্থ্য, সম্পত্তির দিক থেকে লাভ পাবেন এই একাধিক রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

 ধনু রাশি

এই সময় মান সম্মান প্রতিষ্ঠায় উত্তরোত্তর লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। টাকা রোজগারের কোনও বড় লাভজনক উপায় পাবেন এরা। প্রেমের সম্পর্কে মিলবে সাফল্য। যদি প্রেম হয়ে থাকলে, তাহলে তা বিয়েতে পরিণতি পাবে এই সময়।

মেষ রাশি

এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায়িক বৃদ্ধি হবে এদের। ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে এই রাশির জাতক-জাতিকাদের। সমস্ত কাজে ভাগ্যের পুরো সমর্থন পাবেন। এই সময় কেরিয়ারের দিক থেকে বেশ লাভ পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। আকস্মিক ধনলাভ হবে এদের এই সময়।  

কন্যা রাশি

এই সময় আয় আর সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। উন্নতির রাস্তা দেখতে পাবেন এরা। চাকরি আর ব্যবসায় উন্নতি হবে এদের। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরির খোঁজ করছেন, তারা এই সময় উন্নতির রাস্তা খুঁজে পাবেন। চাকরিরতরা দায়িত্ব পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকা যারা নিজেদের ব্যবসা করতে চান, তারা এই সময় ভালো টাকা লাভ করতে পারবেন। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles