‘আমরা মাছ খাইয়েছিলাম তো, তোমাদের মেনুতে মাছ নেই কেন’, মেনুতে মাছ না থাকায় মালাবদলের সময় কনেকে চড় বরের

Groom Slapped Bride for Not Serving Fish in Wedding: বিয়েতে এসে ভালোভাবে ভুরিভোজ করে দাঁত খোঁচাতে খোঁচাতে আবার খাবারেরই নিন্দা করা, এমন লোকজন খুঁজে পাওয়া বিশেষ দুষ্কর নয়। কারোর অভিযোগ থাকে, মাংসটা সেদ্ধ হয়নি তো আবার কারোর অভিযোগ থাকে মিস্তিটা ঠিক ফ্রেশ ছিল না। বিয়েতে এই লোক খাওয়ানোর জন্যই যে একটা মেয়ের বাবা তাঁর সারাজীবনের সঞ্চিত অর্থ বিলিয়ে দেন, তা খাওয়ার পর আর কেউ মনে রাখে না।

কিন্তু এবার এই বিয়েতে খাবার বিয়ে যে ঘটনা ঘটল, তা বিরলই বটে। বিয়ের মেনু নিয়ে পাড়া-প্রতিবেশী বা বরযাত্রী যত না অভিযোগ করল, তার থেকেও বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেললেন বর নিজেই। মেনুতে মাছ কেন নেই, তা নিয়ে অভিযোগ করতে করতে কনের গায়েই হাত তুললেন বর (Groom Slapped Bride for Not Serving Fish in Wedding)

বিয়েবাড়ি জমজমাট। অতিথিদের তখন আনাগোনা চলছে। খেতেও বসে পড়েছেন অনেকেই। বিয়ের লগ্ন একটু দেরিতেই ছিল। ফলে কিছু কিছু বরযাত্রীর খাওয়া হয়ে গিয়েছিল। এদিকে মালাবদলের জন্য ছাদনাতলায় উপস্থিত হন বর ও কনে। চারিদিকে তখন হই হুল্লোড়। কিন্তু আচমকাই সব বদলে গেল ঝগড়াঝাঁটিতে (Groom Slapped Bride for Not Serving Fish in Wedding)

এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়। সেখানকার এক পাত্রীর সঙ্গে বিয়ের ঠিক হয় বিহারের গোপালগঞ্জের এক যুবকের। কিছু কিছু বরযাত্রী খেয়ে এসে জানান যে মেনুতে মাছ হয়নি। তা শুনেই বেশ রেগে যান বর। স্টেজের মধ্যেই চিৎকার শুরু করেন তিনি (Groom Slapped Bride for Not Serving Fish in Wedding)। পাত্রীর কাছে জানতে চান, মেনুতে কী খাবার রয়েছে। পাত্রী জানান, তাদের বিয়েতে আমিষ খাবারের চল নেই, তাই নিরামিষ খাবারই হয়েছে। মাছ রাখা হয়নি।

এমন কথা শুনেই বেজায় রেগে যান বর। হঠাৎ করেই চড় মেরে বসেন পাত্রীকে (Groom Slapped Bride for Not Serving Fish in Wedding)। বরের এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে কনে পক্ষ। হুলস্থূল কাণ্ড বেঁধে যায় চারদিকে। বর ও কনে পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত। জানা গিয়েছে, শেষ পর্যন্ত ভেঙে যায় সেই বিয়ে।

RELATED Articles