সূর্যের রাশি পরিবর্তনের জের, দুর্গাপুজোর সময়ই ব্যাপক অর্থলাভ হবে ৩ রাশির, মিলবে প্রচুর ধনসম্পত্তি ও প্রাচুর্য

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদে শারদীয় নবরাত্রি শুরু হবে। এই বছর ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হবে শারদীয়া নবরাত্রি। এই নবরাত্রির এই সময়টিকেও জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব বিশেষ ধরা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়ে অনেকের জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। নবরাত্রির পর আবার সূর্য প্রবেশ করছে শুক্র রাশিতে। আগামী ১৭ অক্টোবর তুলা রাশি প্রবেশ করবে সূর্য। এই  রাশি পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা খুব উপকৃত হবেন

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

কর্কট রাশি

তুলা রাশিতে সূর্যের প্রবেশ দারুণ সুখ বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কাজের বাধা দূর হবে। শিক্ষার্থীরা শিক্ষাগত প্রতিযোগিতায় সাফল্য পাবে এই সময়। কর্মক্ষেত্রে প্রদত্ত লক্ষ্য পূরণ করবেন এরা। এই সময়ের মধ্যে ঊর্ধ্বতনরা এই রাশির জাতক-জাতিকাদের কাজে খুশি হবেন।

 মেষ রাশি

তুলা রাশিতে সূর্যের প্রবেশে এই রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন। জীবনে সম্মান এবং কর্মক্ষেত্রে আধিপত্য লাভ করবেন এরা। সবকিছু এদের মন অনুযায়ী ঘটবে। সেই কারণে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের মুখে তৃপ্তি দেখা যাবে। সঙ্গীর কাছ থেকে খুশির খবর পাবেন এরা। পরিবারের আর্থিক অবস্থা মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

সূর্য রাশির রূপান্তর থেকে ভালো সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারাও। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এরা। আয়ের নতুন পথ পাবেন। আর্থিক দিক শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের। পৈতৃক সম্পদে লাভ হবে এদের। ঋণ কমবে। কাজের জন্য অনেক দূর যেতে হতে পারে। ব্যবসায় আকস্মিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর