চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে বৃষ রাশিতে গোচর করছে বুধ। গত ১৪ মে থেকে সেখানেই অবস্থান করছে সূর্য। ফলে বুধ বৃষ রাশিতে প্রবেশ করলে সেখানে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। কোনও একটি রাশিতে বুধ ও সূর্য একত্র অবস্থান করলে বুধাদিত্য রাজযোগ গঠিত হয়।
আগামী ১৪ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে বুধাদিত্য রাজযোগ। সেদিন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। আবার এর পরের দিনই, অর্থাত্ ১৫ জুন সূর্যও প্রবেশ করবে মিথুন রাশিতে। ফলে ১৫ জুন থেকে মিথুন রাশিতে ফের বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসায়ী, তারা নতুন কোনও চুক্তি সাক্ষর করবেন। নিজের ব্যবসা আরও সম্প্রসারণ করবেন এরা। আর্থিক লাভ অনেক বাড়বে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে এদের।
সিংহ রাশি
এই সময় কোনও ভালো খবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। যাঁরা চাকরি করেন, এই রাজযোগ তাঁদের জন্য় বিশেষ লাভজনক হবে। যে প্রোমোশনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, তা এবার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় বেতনবৃদ্ধি হবে এদের।
বৃষ রাশি
বুধাদিত্য রাজযোগের ফলে দারুণ শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় মনের থেকে চাপ ও অবসাদ কমবে এদের। মানসিকভাবে বেশ উত্ফুল্ল থাকবেন এরা। এই সময় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
কন্যা রাশি
এই সময় নিজের কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছবেন এই রাশির জাতক-জাতিকারা। উপার্জনের নতুন পথ খুলে যাবে এই সময়। এর ফলে আর্থিক পরিস্থিতি অনেক দৃঢ় হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনও সমস্যা থাকলে তা এই সময় মিটে যাবে।





