বড়ই দোটানায় কৌশিক পুত্র, ‘যা হয় ভালোর জন্যই’, পাশে থেকে উজানকে আশ্বাস বার্তা বন্ধু সৌমিতৃষার 

অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন প্রায় সকলেই দেখে। এই বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ হয় কজনের। কঠিন অধ্যাবসায় পরিশ্রমের ফলেই এখানে সুযোগ মেলে। অথচ কত দু’বছর ধরে সেই সুযোগ পেয়েও দূরে ফেলে রেখেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujan Gangopadhyay)। পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী বৃষ্টিস্নাত দিনে উজানের মনে উঁকি দিল হাজারো প্রশ্ন। একদিকে পরিচালক হওয়ার স্বপ্ন অন্যদিকে অক্সফোর্ডের মতো নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ। কী করবেন সেটা বুঝে উঠতেই পারছেন না পরিচালক পুত্র।

উজান নিজের ইনস্টাগ্রামে লন্ডনে কাটানো পড়ন্ত মেঘলা বিকালের দুটো ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে ছাদের উপর রাখা চেয়ারে পা তুলে শুয়ে রয়েছেন উজান (Ujan Gangopadhyay) একেবারে মেঘলা দিনে আলসেমির ছবি। অন্যটিতে দিগন্তে মিশেছে টেমস আর লন্ডনের নীল আকাশ। এই ছবির সঙ্গে ক্যাপশনে উজান লেখেন, “সেদিন আকাশে লেখা ছিল, যে অক্সফোর্ডে ডিফিল করার সুযোগ ছেড়ে দিয়ে আমি কলকাতা ফিরে আসবো। অভিনয় করতে, গল্প বুনতে। হয়তো একদিন ডক্টরেট করার ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকবো সেই ঠান্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত, আমার সিনেমার পোকা গাইছে – ‘যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়!'”

উজানের (Ujan Gangopadhyay) লেখাতে স্পষ্ট সিনেমার টানে বাড়ি ফিরেছেন, তবুও উচ্চশিক্ষার ডাক ফেরাতে পারছেন না। বারবার পিছু ডাকছে পড়াশোনা। উজানের এই পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। তিনি লেখেন, ‘যা হয় ভালোর জন্য’। বন্ধু সৌমিতৃষার সঙ্গে সহমত পোষণ করে উজান লেখেন, ‘একদম’। আদৃত-কৌশাম্বির বিয়ে নিয়ে চর্চায় বারবার উঠে এসেছে সৌমিতৃষার নাম। এবার তার মাঝেই মিঠাইয়ের নতুন বন্ধুত্বের খবরে নানান জল্পনা টলিপাড়ায়। নেটপাড়ায় সৌমিতৃষা ও উজান ভক্তদের দাবি, ‘এবার তোমাদের জুটি হিসাবে দেখতে চাই পর্দায়’।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অযোগ্য। বাবার এই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন উজান (Ujan Gangopadhyay)। উজান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্যে ডিসটিংশন-সহ স্নাতকোত্তর করেন। উজান জানিয়েছেন, তাঁর উচ্চশিক্ষার ব্যাপারে বাবা-মা দুজনের মত দুপ্রকার।

বাবা কৌশিক চান ছেলে সিনেমা জগতে কাজ করুক। মা চূর্ণীর ইচ্ছে উজান (Ujan Gangopadhyay) একজন স্কলার হোক। তাই ডক্টরেট করলে মা খুশি হবে। উজানের পোস্টে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন,’এই সিনে-পোকা আমায়, তোমার মাকেও ‘চুপিচুপি’ ডেকেছিল এক দিন…বাপ-মা তো, তাই এই পেশার চেনা অনিশ্চয়তা সন্তানের জীবনে ভাবতে শঙ্কা হয়!’ উজানের পোস্টে চূর্ণী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার পারবে। সেই সুদূর ঠান্ডা সূর্যহীন দেশের হাতছানিও বড় সাংঘাতিক। তা উপেক্ষা কোরো না।’ এখানেই স্পষ্ট বাবা-মা উজানকে পরবর্তীতে কোথায় দেখতে চান।

 

View this post on Instagram

 

A post shared by Ujaan (@ujaanganguly)

RELATED Articles