Narendra Modi will meditate in Kanyakumari: এই স্থানের এই পাথরের উপর এক পায়ে দাঁড়িয়েই মহাদেবের জন্য তপস্যা করেছিলেন দেবী পার্বতী, হিন্দুদের একাংশের তেমনটাই মত। আবার এই একই পাথরের উপর বসে ১৮৯২ সালে তিনদিনের জন্য তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেই একই পাথরের উপর বসে ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi will meditate in Kanyakumari)।
জানা গিয়েছে, রাজনীতি থেকে ২ দিনের ছুটি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ২ দিন তিনি থাকবেন সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের মধ্যে। তবে এটা কোনও নতুন ঘটনা যদিও নয়। কারণে এর আগেও লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে এমন আধ্যাত্মিক জগতে মেতে থেকেছেন তিনি। ২০১৪ সালে শিবাজির প্রতাপগড়ে গিয়েছিলেন তিনি। ২০১৯ সালে কেদারনাথের এক গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। আর এবার তিনি ধ্যান করবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে (Narendra Modi will meditate in Kanyakumari)।
আগামী ১ জুন শনিবার রয়েছে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। আগামী ৪ জুন রয়েছে ভোটের ফলাফল। সেই শেষ দফার ভোট ও ফলাফলের মাঝের সময়েই ধ্যানে মগ্ন থাকবেন মোদী। শেষ দফা ভোটের জন্য প্রচার শেষ হয়ে যাবে ২৯ জুন। এরপর ৩০ জুন সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi will meditate in Kanyakumari)।
এই বিশেষ পাথরটি রয়েছে মূল ভূখণ্ড থেকে ৫০০ কিলোমিটার দূরে সমুদ্রের উপর। এই পাথরের গায়ে একটি ছোট্ট ছাপ রয়েছে। হিন্দুদের বিশ্বাস, এই ছাপ আসলে দেবী পার্বতীর পায়ের ছাপ। জানা যায়, গোটা ভারত পরিভ্রমণের পর ১৮৯২ সালে বিবেকানন্দ পৌঁছন কন্যাকুমারীতে।
জানা যায়, এই পাথরের উপর বসেই তিনদিন তপস্যা করেছিলেন তিনি। এখানেই তিনি বোধি লাভ করেছিলেন বলে মত অনেকের। এখান থেকেই উন্নত ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে এখান থেকেই দীর্ঘ চিন্তা করেছিলেন বিবেকানন্দ। তাঁরই স্মৃতিতে ১৯৭০ সালে এখানে একটি স্মারক স্থল নির্মাণ করে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি (Narendra Modi will meditate in Kanyakumari)।
এই পাথরের উপর একটি ধ্যানমণ্ডপ তৈরি করা হয়েছে। অনেক পর্যটকরাই এখানে বসে ধ্যান করেন। ধ্যানমণ্ডপের স্থাপত্যে ভারতের নানা অঞ্চলের স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায়। মণ্ডপের ভিতর রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও। এখান থেকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়। এখানে বসে ধ্যান করে জাতীয় ঐক্যের বার্তা দিতে চাইছেন মোদী (Narendra Modi will meditate in Kanyakumari), এমনটাও মনে করছেন অনেকেই।





