৭৫২ বছর পর দুর্লভ যোগ! ধনতেরসের আগে দারুণ লাকি হবে ৩ রাশি, বাড়বে বেতন, প্রচুর অর্থাগমের সম্ভাবনা

এই বছরের ধনতেরস তিথি পড়েছে ২৯ অক্টোবর। সেই দিনটি কেনাকাটার জন্য পরিচিত। এমন দিনে সোনা থেকে শুরু করে নানান সামগ্রী কেনার শুভ সময় রয়েছে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে ধনতেরসের শুভ সময় শুরু হবে। শুভ তিথি শেষ হবে ৩০ অক্টোবর বেলা ১ টা ১৫ মিনিটে।  

এই বছরের ধনতেরসের আগে বিরল এক যোগ আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৭৫৩ বছর পর এক দুর্লভ মহাযোগ আসতে চলেছে ধনতেরসের আগে। আজ, ২৪ অক্টোবর গুরু পুষ্য যোগের সঙ্গে অমৃত সিদ্ধি, পারিজাত, মহালক্ষ্মী যোগ, বুধাদিত্য যোগও তৈরি হবে। এর ফলে লাভবান হবে একাধিক রাশি।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময় নানান দিক থেকে আনন্দ খুশি আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় ভবিষ্যতের জন্য অনেক কিছু সঞ্চয় করবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা যদি নতুন চাকরির খোঁজ করেন, তাহলে এই সময় পেয়ে তা যেতে পারেন। কোনও রোগ ভোগ থাকলে, তা মিটে যাবে এই সময়। সোনা, রুপো জাতীয় কিছু কেনাকাটা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা এই সময়। 

কন্যা রাশি

এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই রাশির জাতক-জাতিকাদের। মা লক্ষ্মীর কৃপায় জীবনে আনন্দ প্রাপ্তি যোগ হবে। যে পরিশ্রম করছেন, তার ফল পাবেন এরা। ব্যবসায় দারুন লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে যে সমস্য়াগুলি ছিল, তা এবার ঠিক হয়ে যাবে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি

গুরু পুষ্য যোগের সঙ্গে মহালক্ষ্মী রাজযোগের জেরে দারুণ লাভের মুখ দেখতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারের দিক থেকে দারুন লাভ পাবেন এরা। অফিসে কাজের প্রশংসা হবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রোমোশন পেতে পারেন এরা। মাইনে বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন রাস্তা খুলবে। ব্যবসায় লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles