বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ ও নক্ষত্রের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে। গ্রহ ও নক্ষত্রের গতিবিধি সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। আগামী ২০ আগস্ট বিকাল ৫টা ২২ মিনিটে সূর্যের নক্ষত্রে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি।
বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করবেন, তখন বৃষ রাশিতে বৃহস্পতির গতি সমস্ত রাশির জাতক-জাতিকা জীবনে প্রভাব ফেলবে। বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে ভালো ফল পাবেন একাধিক রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
বৃহস্পতির এই গমন দারুণ প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই রাশির জাতক-জাতিকা যারা অবিবাহিত, তারা এই সময় একজন ভালো জীবনসঙ্গী পাবেন। আর্থিক সুবিধা পাবেন এরা এই সময়। আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। দীর্ঘদিন ধরে যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে সফল হবেন এরা এই সময়। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
বৃহস্পতির এই গমনের প্রভাবে অনেক কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আয়ের নতুন উৎস উন্মোচিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। অফিসে কাজের প্রশংসা করা হবে এদের। নতুন প্রকল্পও নিতে পারেন এরা। এই সময় আর্থিক অবস্থা ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
বৃহস্পতির এই গমনের প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে। জীবনের দীর্ঘদিনের সমস্যার অবসান হবে এই সময়। ভালো কাজের প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসার উন্নয়নের কথা ভাবুন এই সময়। দীর্ঘদিনের অমীমাংসিত অর্থ পেয়ে খুশি হবেন এই রাশির জাতক-জাতিকারা।





