সামনেই কৌশিকী অমাবস্যা। এই দিনটিকে দেশের নানান প্রান্তে সোমবতী অমাবস্যাও বলা হয়। আগামী সোমবার এই অমাবস্য়ায় তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই কৌশিকী অমাবস্যার দিনই আবার শুক্র গোচর রয়েছে।
আগামী ২ সেপ্টেম্বর ভোর ৫.২০ মিনিটে শুক্রের নক্ষত্র পরিবর্তন রয়েছে। শুক্র সেদিন হস্ত নক্ষত্রে প্রবেশ করবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই থাকবে। শুক্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত লাভদায়ক। এই সময় বহু কাজে সাফল্য় পেতে পারেন। রোজগারে আসবে উন্নতি। কোনও বড় সমস্যা থেকে এই সময় পাবেন মুক্তি। শত্রু পরাস্ত হবে। চাকরিতে হবে উন্নতি। চাকরিতে ভালো উন্নতি করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
সিংহ রাশি
শুক্রের গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে হবেন লাভবান। এদের আয়ের উৎস বাড়বে। সঙ্গে বাড়বে ধনসম্পত্তি। সঞ্জয় করার দিক থেকেও হবেন লাভবান। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল খুবই শুভ। এই সময় সুখবর পেতে পারেন কিছু।
মকর রাশি
মকর রাশির জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন খুবই শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সঙ্গত পাবেন। শুক্রের কৃপায় আপনার না হওয়া কাজ সম্পন্ন হবে। পদোন্নতির রাস্তা প্রশস্ত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল খুবই শুভ। আর্থিক দিক থেকে এই সময় ভালো কাটবে। আকস্মিক ধনলাভ হবে।





