TMC attacked on women: আজ, ১৯ এপ্রিল ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ছিল ভোট গ্রহণ। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই নানান কেন্দ্র থেকে উঠে আসছিল নানান অভিযোগ। আর এবার মহিলাদের উপর হামলারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC attacked on women)।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের নাটাবাড়িতে। স্বামী বিজেপি করায় মহিলার গালে ছুরি দিয়ে আঘাত করার ঘটনা ঘটল। বিজেপিকে ভোট দেওয়ার কারণে হামলা করা হয়েছে মহিলাদের উপর (TMC attacked on women), এমনটাই দাবী এলাকার মহিলাদের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। রক্তাক্ত অবস্থাতেই মহিলা বুথের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
এই ঘটনার (TMC attacked on women) কথা জানতে পেরেই ঘটনাস্থলে যান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই সময় স্থানীয়রা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ জানান তাঁকে। তারা জানান, তাদের সকাল থেকে ভোট দিতে দেওয়া হয়নি। গোটা এলাকা ঘিরে রেখেছিল তৃণমূলের লোকজন।
এক মহিলা জানান, “আমার স্বামী বিজেপি করে। এখানে ঝামেলা হয়েছে শুনে আসি। দেখেই আমাকে তৃণমূলের লোকেরা বলছে মমতার খাচ্ছ আর মমতাকেই দেখছ না। এরপর আমাকে চাকু দিয়ে মেরে গাল কেটে দিয়েছে (TMC attacked on women)। এখানে কোনও পুলিশ নেই”।
এই ঘটনায় নিশীথ প্রামাণিক বলেন, “কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে। কিন্তু তৃণমূলের ১০০টা লোক এলে কী করতে পারবে চারজন কেন্দ্রীয় বাহিনী? এখানে একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি তৃণমূলের লোকজনকেই মদত দিয়েছেন বলে এখানে এসে অভিযোগ পেলাম (TMC attacked on women)”।
দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীদের কথায়, তাদের কাজ ছিল লাইন দেখা, তারা সেটাই করেছেন। তাদের ভিতরে ঢোকার কোনও অধিকার নেই বলে জানান তারা। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের শশী পাঁজা বলেন, “নাটাবাড়ির ঘটনা ঠিক হয়নি। তৃণমূল এমন কাজ করে না। স্থানীয় বিষয় এটা। অনেক সময় প্রাপকরা অন্য প্রাপকদের বলে রাজ্যের সুবিধা নিয়ে কেন বিজেপিকে দিচ্ছ? তৃণমূলের এমন কিছু করার প্রয়োজন পড়ে না” (TMC attacked on women)।
উল্লেখ্য, এটাই একমাত্র ঘটনা নয়। এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই নানান কেন্দ্র থেকে আসতে থাকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর। বেশিরভাগ অশান্তির খবর মেলে কোচবিহার থেকে। কোচবিহারের শীতলকুচিতে কোথাও বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ বসানোর, কোথাও বিজেপি নেতার মাথা ফাটানোর তো কোথাও আবার সাধারণ ভোটারের চোখে আঘাত করার অভিযোগ উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এবার এল মহিলাদের উপর হামলার অভিযোগ (TMC attacked on women)।





