আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আগস্ট মাস। এই মাসে অনেক বড় বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। শ্রাবণ মাসে এই রাশি পরিবর্তনের কারণে অনেক রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে।
আগামী ৫ আগস্ট রাশি পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ। ১৬ আগস্ট ট্রানজিট রয়েছে সূর্যের। ২৫ আগস্ট রাশি পরিবর্তন করবে শুক্র আর ২৬ আগস্ট ট্রানজিট রয়েছে মঙ্গলের। আর এই একাধিক রাশি পরিবর্তনের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে নামছে বিপদ।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই সময়ে কথাবার্তায় মিষ্টতা আনতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এদের কথাবার্তাই এদের কাজে প্রভাব ফেলতে পারে। নম্রভাবে কথা বলুন। কোনও কাজে তাড়াহুড়ো করা উচিত হবে না এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
আগস্ট মাসটি খুব কঠিন হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই মাসে ব্যবসায় বিনিয়োগ করার আগে বাড়ির বড়দের পরামর্শ নিন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে এদের। কোনও বড় ঝামেলায় পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
এই মাসে ব্যবসায় সমস্যা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এরা যদি নতুন কাজ শুরু করতে চান, তাহলে তা এই মাসে বন্ধ করুন। এখনই নতুন কোনও কাজ শুরু করবেন না। এই রাশির জাতক-জাতিকারা যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তবে চিন্তাভাবনা করে বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই বিনিয়োগ করুন।





