ইস্পাত কারখানার জন্য আইনি প্রক্রিয়া ছাড়াই মাত্র ১ টাকায় ৩৫০ একর জমি সৌরভকে দিল রাজ্য, কীভাবে সম্ভব, হাইকোর্টে দায়ের মামলা

State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry: গত বছরের নভেম্বর মাসে স্পেনে শিল্প সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাদ্রিদে শিল্প সম্মেলনে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই শিল্প সম্মেলন থেকে সৌরভ ঘোষণা করেছিলেন বাংলায় ইস্পাত কারখানা করবেন তিনি। প্রথমে জানা গিয়েছিল শালবনিতে হচ্ছে সেই কারখানা। তবে পরে জানা যায়, সৌরভের কারখানার জন্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় জমি দিয়েছে রাজ্য সরকার (State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry)। আর তা নিয়েই শুরু বিতর্কের।

শোনা যাচ্ছিল, এই কারখানা তৈরি করতে নাকি রাজ্য সরকার  মাত্র ১ টাকায় ৯৯৯ বছরের জন্য ৩৫০ একর জমি লিজে দিয়েছে (State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry)। সেই নিয়ে যে জনস্বার্থ মামলা করা হবে, তাও শোনা যাচ্ছিল। এবার সেই মামলা করা হল কলকাতা হাইকোর্টে। এই মামলা চিটফান্ড সংক্রান্ত মামলার অন্তর্গত। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠেছে এই মামলা।

আসলে, পশ্চিম মেদিনীপুরের এই চন্দ্রকোনায় ফিল্ম সিটি তৈরি করার জন্য রাজ্য সরকার প্রয়াগ গ্রুপকে ৭৫০ একর জমি দিয়েছিল। এই জমির জন্য রাজ্যকে ২৭০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রয়াগ গ্রুপ। জমি-সহ এই প্রকল্পের নানান খরচের জন্যই প্রাথমিক এই বরাদ্দ করা হয় বলে জানা গিয়েছিল।

তবে পরবর্তীতে এই প্রয়াগ গ্রুপের নাম জড়ায় চিটফান্ড কাণ্ডে। আর তা নিয়ে ব্যাপক বিতর্কও শুরু হয়। প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করে যে আমানতকারীদের থেকেই ওই ২৭০০ কোটি টাকা তোলা হয়েছিল। সেই টাকাই বিনিয়োগ করা হয়েছিল ফিল্ম সিটির জন্য।

চিটফান্ড ওই সংস্থার নাম জড়াতেই রাজ্যে শুরু হয় শোরগোল। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য রাজ্য প্রয়াগ গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর মধ্যে ছিল এই চন্দ্রকোনার ৭৫০ এক জমিও। সেই জমি থেকেই ৩৫০ একর সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানার জন্য দেয় রাজ্য সরকার। জানা গিয়েছে, মাত্র ১ টাকায় ৯৯৯ বছরের জন্য দেওয়া হয়েছে সেই জমি (State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry)। আর তা নিয়েই যত গণ্ডগোল।  

এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শেখ মাসুদ নামের এক আমানতকারী। হাইকোর্টের প্রধান বিচারপতির দিভিশন বেঞ্চ জানিয়েছে, চিটফান্ড সংক্রান্ত মামলা এই মুহূর্তে শুনছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেই কারণে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চই এই জনস্বার্থ মামলাও শুনবে বলে জানা গিয়েছে (State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry)।    

মামলাকারীর আইনজীবী এই বিষয়ে বলেন, “প্রয়াগ গ্ৰুপের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজ্যের। সেই মতো চন্দ্রকোনার ওই জমি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানো দরকার। কিন্তু সরকার সেটা করছে না। উল্টে  সৌরভকে কারখানা তৈরি করতে এক টাকায় ৯৯৯ বছরের জন্য ওই জমির একটা বড় অংশ লিজে দিল। কী করে করল এটা” (State Government Gave 350 Acres Land to Sourav Ganguly in Rupee 1 for Industry)?

RELATED Articles