দীপাবলিতে বেশ ঝুটঝামেলার মধ্যে পড়বেন ৩ রাশি, অমাবস্যার মধ্যে শনির প্রকোপে জীবনে আসবে নানান ঝামেলা, আর্থিক ক্ষতির যোগ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা। শনিদেব প্রত্যেককে কর্ম অনুসারে ফল দেন।  শনিদেব ১২ টি রাশি পেরোতে  প্রায় ৩০ বছর সময় নেন।  প্রতিটি রাশিচক্রে শনিদেব থাকেন আড়াই বছর ।

বর্তমানে শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছেন।  এর ফলে তৈরি হয়ে গিয়েছে শশ রাজ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী,  তিন রাশির জন্য এই  শশ রাজ যোগের ফল খুব একটা ভালো হবে না। এই বছর দীপাবলির সময় ঝামেলায় পড়তে পারেন ৩ রাশি।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

তুলা রাশি

কর্মফল দাতা শনির শশ রাজ যোগ  তুলা রাশির জাতকদের উপর অশুভ প্রভাব ফেলবে। এই রাশির জাতকরা অনেক চাপ এবং চিন্তার মধ্যে থাকবে। অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে।  এই সময়ের মধ্যে আপনার পারিবারিক পরিবেশে শান্তি এবং সুখ নষ্ট হবে।  বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। 

বৃষ রাশি

শনির শশ যোগ বৃষ রাশির জাতকদের উপর অশুভ প্রভাব ফেলবে। এই সময়ে আপনি ব্যবসায় উন্নতির পরিবর্তে ক্ষতির সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হবেন। নতুন ব্যবসা শুরু করে থাকলে এই সময়ের মধ্যে কোনও নতুন পদক্ষেপ নেবেন না । অন্যথায় আপনি সফল হবেন না। ঋণের চাপ বাড়তে পারে। এই সময় মিথ্যে বলা, মানুষকে বোকা বানানো চলবে না। 

মীন রাশি

এই বছরের দীপাবলি উৎসব মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব শান্তির নাও হতে পারে। শনির শশ যোগের জন্য চাকুরিরতরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার আয় বৃদ্ধি না হওয়ার জন্য চাপের মধ্যে থাকবেন। এই সময়ের মধ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সময়টা ভাল নয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles