জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে উজ্জ্বল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। ভোগ, বিলাস ও ঐশ্বর্যের কারক গ্রহ হল শুক্র। আগামী ২৮ এপ্রিল সকাল ৭ টা ২৭ মিনিটে মেষ রাশিতে অস্তমিত হতে চলেছে এই গ্রহ।
শুক্র যখন অস্ত যায়, তখন কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক উত্থান-পতন দেখা দেয়। শুক্র মেষ রাশিতে নেতিবাচক অবস্থায় থাকার কারণে একাধিক রাশির স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা হ্রাস পেতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কর্কট রাশি
শুক্র অস্ত যাওয়ার কারণে খরচ বেশ অনেকটা বাড়তে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের দের। কম আয় ও উচ্চ ব্যয়ের কারণে নানান সমস্যায় পড়তে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদেরদের। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এদের। অর্থের অভাবে ঋণ নিতে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
শুক্রের অস্তগতি নানান নেতিবাচক প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক দায়িত্ব বাড়বে এদের। এই সময় এই রাশির জাতক-জাতিকারা পরিবারের চাহিদা মেটাতে অক্ষম হবেন। কারোর চিকিৎসার জন্য এই সময় টাকা খরচ করতে হতে পারে। আয়ের উৎস সীমিত হবে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
শুক্র অস্ত গেলে আর্থিকভাবে সতর্ক হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে এদের। এই সময়ে যাই আয় করুন না কেন, প্রয়োজন মেটানো বেশ কঠিন হবে এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে। অর্থের ক্ষতি হবে এদের এই সময়।
মীন রাশি
এই সময় আয় কম হবে আর ব্যয় বেশি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের উৎস বাড়ানোর জন্য অনেক চেষ্টা করবেন এরা। কিন্তু এই প্রচেষ্টাগুলিতে সাফল্য সেভাবে পাওয়ার সম্ভাবনা কম রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। হঠাৎ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এরা।





