শাশুড়ি আর বউমা কখনো এক ঘরে থাকতে পারেনা। শাশুড়ি বউমার দ্বন্দ্ব লেগেই থাকে ঘরে ঘরে। বলিউডের বচ্চন পরিবারেও নাকি শাশুড়ি বৌমার ঝামেলা রয়েছে। বচ্চন পরিবারে মিল নেই জয়া-ঐশ্বর্যর। এখন আর প্রকাশ্যেও দেখা যায় না তাদের। বলিউড থেকে টলিউড শাশুড়ি বৌমাদের এমনই চিত্র ফুটে উঠেছে ঘরের অন্দরে অন্দরে। চিত্র পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীর বাড়িতেও কি এমন দৃশ্য? রাজের মায়ের সাথে কেমন সম্পর্ক বৌমা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)।
সম্প্রতি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী (Subhasree Ganguly)। তাতে ভালোবাসার ইমোজি দেওয়া। ভিডিওটি তৈরি করা হয়েছে শুভশ্রীর কোন একটি ফ্যান পেজ থেকে। স্টোরিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর (Subhasree Ganguly) সঙ্গে তার শাশুড়ি মায়ের একাধিক মুহূর্তের ছবি। কখনও কোলে মাথা দিয়ে শুয়ে আছেন অভিনেত্রী, আবার কখনও শাশুড়িকে পাশে নিয়েই চালাচ্ছেন গাড়ি। ভিডিওর উপর লেখা, ‘সবাই বলে শাশুড়ি কখনো মা হয় না! সত্যি তাই???’ সেই স্টোরিতে ভালোবাসার ইমোজি দেখে বোঝাই যাচ্ছে রাজের মাকে নিজের মায়ের মতোই ভালোবাসেন শুভশ্রী (Subhasree Ganguly)। রাজার মায়ের থেকে মেয়ের মতই আদর ভালোবাসা পেয়ে থাকেন তিনি। বিয়ের প্রথম থেকেই আমরা দেখে এসেছি ইউভান ইয়ালিনির মা ভালোবাসা পেয়ে আসছে শ্বশুরবাড়ির তরফে।

এর আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে রচনাকে শুভশ্রী (Subhasree Ganguly) জানিয়েছিলেন, রাজের মা তাঁকে রান্নাঘরেই ঢুকতে দেন না। এমনকি এক গ্লাস জলও নিজের হাতে নিয়ে খেতে হয় না শুভশ্রীকে (Subhasree Ganguly)। নারী দিবসে শুভশ্রী (Subhasree Ganguly) লিখেছিলেন, ছেলের কাজ নিয়ে যেমন উৎসাহ থাকে রাজ চক্রবর্তী মায়ের অর্থাৎ লীলাদেবীর, ঠিক তেমনটাই শুভশ্রীর (Subhasree Ganguly) সিনেমা নিয়েও উৎসাহ দেখান শাশুড়ি। বউমার শরীরচর্চাও দেখেন বেশ উৎসাহ নিয়ে। নাতিকে পরামর্শ দেন মায়ের মত হওয়ার জন্য।
চিত্র পরিচালক, রাজ চক্রবর্তী নিজেই মা বউ এর ভিডিও পোস্ট করেছেন। যে কোনো পারিবারিক অনুষ্ঠানে শাশুড়ি মাকে আগলে রাখেন অভিনেত্রী (Subhasree Ganguly)। কোভিডে বাবাকে হারিয়েছেন রাজ। ইউভানের জন্মের কয়েকদিন আগেই মারা যান তার ঠাকুরদা। নাতির মুখ দেখে যেতে পারেননি। বাবা চলে যাওয়ার অভাবটা কখনোই আমাকে বুঝিয়ে দিতে চান না এই টলি দম্পতি।
View this post on Instagram
রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের পরই কাজে ফিরেছেন শুভশ্রী (Subhasree Ganguly)। কাজের সূত্রে তিনি এখন ব্যস্ত বাবলি সিনেমা নিয়ে। এই সিনেমায় শুভশ্রীর (Subhasree Ganguly) সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। রাজও এখন ব্যস্ত তার কাজ নিয়ে। বাবলির পাশাপাশি এসভিএফের একটি সিনেমা পরিচালনা করছেন রাজ। সেই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীকে।






