গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭ টা ২৯ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করেছে সূর্য। এর ফলে সূর্য ও শনির মধ্যে ষড়ষ্টক যোগ তৈরি হয়েছে। কুম্ভ রাশিতে অবস্থানরত সূর্যের দিকে অষ্টম দৃষ্টি দেবে শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও শনির মধ্যে পারস্পরিক সম্পর্ককে বৈরী বলে মনে করা হয়।
সূর্য ও শনির ষড়ষ্টক যোগের অশুভ প্রভাবের কারণে একাধিক রাশির জাতক-জাতিকাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। কর্মজীবনে উত্থান-পতনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। বাড়বে আর্থিক সঙ্কট। নানান রোগও ঘিরে ফেলতে পারে এদের।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
সূর্য-শনির ষড়ষ্টক যোগ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা বাড়াবে। এদের পরিবারের কোনও সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। কর্মজীবনে উচ্চপদস্থ ব্যক্তিদের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় সম্পত্তি কেনার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থ বিনিয়োগের বিষয় স্থগিত করা বুদ্ধিমানের কাজ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।
মকর রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অশুভ প্রভাবের সম্মুখীন হতে হবে। খ্যাতি ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। পেশাগত জীবনে বস দ্বারা কটূক্তি শুনবেন এরা। কাজ না করার জন্য মিথ্যা অভিযোগ করা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় কর্মজীবনে হঠাৎ বদলি বা ঘন ঘন চাকরি পরিবর্তনের পরিস্থিতি হতে পারে। কর্মজীবন ও আর্থিক বিষয়ে অস্থিরতা এবং অনিশ্চয়তা বিরক্ত করবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
সূর্য ও শনির ষড়ষ্টক যোগ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অশান্তি বাড়াবে। কর্মজীবনে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে এদের। ব্যবসায় অর্থ ক্ষতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় জীবনে সমস্যাগুলি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই সময়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া অসুবিধা তৈরি করতে পারে এদের জন্য। এর প্রভাব মানসিক চাপের আকারে দেখা দিতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!