জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহের স্থানান্তর বা রাশি পরিবর্তন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কেতুকে পাপী ও ছায়া গ্রহ মনে করা হয়। কেতু তার রাশি পরিবর্তন করতে চলেছে। ৩০ অক্টোবর যাত্রা করবে কেতু। এই গ্রহ এবার তুলা রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে বুধের মালিকানাধীন কন্যা রাশিতে । কেতুর গোচরে কিছু রাশির মানুষের সমস্যা বাড়তে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই কেতুর এই গোচরের ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। আর্থিক বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। সিদ্ধান্ত নেওয়ার সময় অসুবিধার সম্মুখীন হতে হবে। যে কোনও ধরনের আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কেতুর এই যাত্রা এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্কের জন্য ভালো হবে না।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য কেতুর এই যাত্রা ভালো যাবে না। এর প্রভাবের কারণে আপনার সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে উত্থান-পতন হতে পারে। ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কোনও বিষয়ে সঙ্গীর সঙ্গে তর্ক বাড়তে পারে। কেতুর যাত্রার সময় আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
কেতুর এই যাত্রা এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো যাবে না। এর অশুভ প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আপনি কোনও ধরনের আইনি বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। এই সময়ে স্বাস্থ্যেরও অবনতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে।





