কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, বিস্ফোরক অভিযোগ শহরের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে

TMC Leader is accused in physically assaulted a minor girl: কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। এমনটাই অভিযোগ তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধে (TMC Leader is accused in physically assaulted a minor girl)। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি তিনি। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তৃণমূল নেতাকে এখনও গ্রেফতার করা হয়নি।  

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে গত মঙ্গলবার রাতে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম রাকেশ শীল। এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা নামেই পরিচিত তিনি। তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি ও সহ-সভাপতি পদে ছিলেন তিনি (TMC Leader is accused in physically assaulted a minor girl)

কী অভিযোগ রয়েছে (TMC Leader is accused in physically assaulted a minor girl)?

জানা গিয়েছে, এক নাবালিকাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন ওই তৃণমূল নেতা। তাঁর একটি মোবাইলের দোকান রয়েছে। সেই দোকানে নাবালিকাকে ডেকেছিলেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, নাবালিকাকে দোকানের শৌচালয়ে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণে’র চেষ্টা করেন তিনি (TMC Leader is accused in physically assaulted a minor girl)। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন নাবালিকা।

বিষয়টি পুলিশে জানিয়ে অভিযোগ দায়ের করা হয় (TMC Leader is accused in physically assaulted a minor girl)। ওই তৃণমূল নেতার দোকানে তল্লাশি চালায় পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নাবালিকার বাড়ির সামনে সিভিক ভলান্টিয়ার ২৪ ঘণ্টার জন্য পাহারায় রয়েছে বলে খবর। নাবালিকার শারীরিক পরীক্ষার পর তাঁর গোপন জবানবন্দি নেওয়ার জন্য তাঁকে বসিরহাট আদালতে পাঠানো হয় বলে খবর।

এই ঘটনা (TMC Leader is accused in physically assaulted a minor girl) প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি সুভাষ চাকি বলেন, “দলীয়ভাবে এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে থানার তরফে জেনেছি। যদি ঘটে থাকে তাহলে নিন্দনীয় ঘটনা। অপরাধ করলে শাস্তি পেতে হবে”।

বলে রাখি, এই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ করা হয়েছে। মাস দুই আগেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের মধ্যে ঝামেলা বাঁধে। সেখানে এই তৃণমূল নেতার প্রভাব খাটানোর অভিযোগ উঠে আসে। শহরে অবৈধ নির্মাণেও নাম জড়ায় তাঁর। এরপরই তৃণমূল শ্রমিক সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই তৃণমূল নেতাকে। এবার তার বিরুদ্ধে উঠল ধ’র্ষ’ণে’র অভিযোগ (TMC Leader is accused in physically assaulted a minor girl)

RELATED Articles