জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা মনে করা হয়ে থাকে। আজ, রবিবার সন্ধ্যে ৬টা ৫৬ মিনিট থেকে কুম্ভ রাশিতে অস্ত যাবেন শনিদেব। শনি অস্ত গিয়ে সূর্যের কাছাকাছি অবস্থান করবে। এর ফলে শক্তি হ্রাস হবে শনিদেবের।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ের অন্তর রাশি পরিবর্তন করে। এই রাশি পরিবর্তনের প্রভাব রাশিচক্রের জীবনের উপর বিস্তার করে। জ্যোতিষশাস্ত্রে আবার শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দুধর্ম মতে, শনিদেব ন্যায় ও বিচারের দেবতা। শনির গতিবিধিতে যে কোনও পরিবর্তন নানান রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব ফেলে।
শনির অস্ত যাওয়ায় কোন কোন রাশি উপকৃত হবেন, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। দীর্ঘ অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এই সময়। সরকারি কাজ দ্রুত সম্পন্ন করতে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ব্যবসায় দারুণ লাভ হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে এই সময়।
তুলা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি গ্রহের অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। শনির অস্ত যাওয়ার জেরে এই রাশির জাতক-জাতিকাদের সম্পত্তি ও গাড়ি কেনার ইচ্ছে পূরণ হবে। এই সময় ব্যবসায় সম্প্রসারণ হবে দারুণভাবে। পৈতৃক সম্পত্তিতেও লাভ পাবেন এরা। সামাজিক অবস্থারও উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
শনি অস্ত যাওয়ার জেরে এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে নতুন পরিচয় পাবেন। এই সময় কঠোর পরিশ্রম করলে কাজের প্রশংসা পাবেন। প্রবীণদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ মিলবে এই সময়। এই সময় এই রাশির জাতক-জাতিকারা ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই লাভের মুখ দেখবেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।





