এক যুগ পর তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, টাকা-পয়সার বন্যা বইবে ৩ রাশির ভাগ্যে, সমাজে বাড়বে সম্মান-প্রতিপত্তি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী,  নির্দিষ্ট সময়ের মধ্যে সব গ্রহই এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। গ্রহের এই গমন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। গ্রহদের রাজা সূর্যদেবও একমাস অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা পরিবর্তন করেন। আর এর প্রভাব প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপর দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে সূর্যের গোচর শুরু হয়েছে। আপাতত নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে সূর্য। তার প্রভাবে সূর্যের পাশাপাশি বৃহস্পতিও রয়েছে তুঙ্গে। ত্রিভুজাকৃতি অবস্থানে অবস্থিত হওয়ায় নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। প্রায় ১২ বছর পর সূর্য ও বৃহস্পতি কাছাকাছি আসায় এই বিরল ও শুভ রাজযোগ গঠিত হয়েছে। এক যুগ পর এই নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে প্রতিটি রাশির উপরই প্রভাব পড়েছে। কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের বন্যা বইবে, টাকা-পয়সায় ভরপুর হবে তাদের সংসার।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

সিংহ রাশি

এই যোগের গঠনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে। যে কোনও পরীক্ষায় দুর্দান্ত ফল করতে পারেন এরা। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। সমাজে সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই যোগ গঠন এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত সুফল হতে চলেছে। এই রাজযোগের জেরে সব কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে এই সময়। ধর্মীয় কাজেও সক্রিয়ভাবে যোগ দিতে পারবেন। কর্মজীবনে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

বৃশ্চিক রাশি

এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ অনুকূল হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় থাকবে। এই রাশির জাতক-জাতিকা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যও সুখবর আসতে পারে। ব্যবসায় আয় ও লাভ বৃদ্ধির মুখ দেখতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles