গ্যাসের KYC নিয়ে এখন গোটা দেশে যেন হইহই কাণ্ড পড়ে গিয়েছে। কেওয়াইসি না করানো হলে ভর্তুকির টাকা মিলবে না বলে জানানো হয়েছে। বর্তমানে এলপিজি সিলিন্ডারে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা ভর্তুকি হিসেবে ৩০০ টাকা পান। সাধারণ গ্রাহকরা ভর্তুকি পান বটে তবে অনেকটা কম। যদিও অনেক গ্রাহকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ভর্তুকি পাচ্ছেন না তারা। সেই কারণে এবার সেই গ্রাহকদের গ্যাসের কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এর ফলেই এই কেওয়াইসি করানোর নামে অনেকেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে আলাদা উপার্জনও সেরে ফেলছে।
আপাতত সময় অনুযায়ী, ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১সজে ডিসেম্বর। এই তারিখের মধ্যে এত তাড়াতাড়ি কীভাবে কেওয়াইসি করা হবে, তা নিয়ে গ্যাস ডিলাররাও বেশ চিন্তায় রয়েছেন। এমন পরিস্থিতিতে বাড়িতে বসেই অনলাইনে গ্যাসের ই-কেওয়াইসি করাতে পারেন গ্রাহকরা।
কীভাবে বাড়িতে বসেই গ্যাসের কেওয়াসি করবেন?
বাড়িতে বসে মোবাইল থেকেই গ্যাসের eKYC বা ReKYC করা যাবে এবার। বাড়িতে বসে কেওয়াইসি করতে হলে মোবাইলে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে গ্রাহকদের। একটি অ্যাপের নাম ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ ও অন্য অ্যাপটি হল স্ক্যানার সুবিধাপ্রদানকারী অ্যাপ। এর জন্য কিন্তু মোবাইলে এমআধার-ও থাকা বাঞ্ছনীয়।
অনলাইনে গ্যাসের কেওয়াইসি করার পদ্ধতিঃ
- প্রথমে ইন্ডিয়াল অয়েলের অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন।
- মেনু থেকে এলপিজি সেকশনটি বেছে নিন।
- সেখান থেকে ডোমেস্টিক এলপিজি কানেকশন বাছুন।
- এলপিজি ড্যাশবোর্ড ফুটে ওঠা স্ক্রিনে ‘আধার কেওয়াইসি’ অপশনে ক্লিক করুন।
- KYC-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন।
- নিচের ‘ফেস স্ক্যান’ অপশনে ক্লিক করুন।
- এটা করার জন্য মোবাইলে অবশ্যই RD সার্ভিসের ব্যবস্থা থাকতে হবে। তাই প্লে স্টোর থেকে ‘আধার ফেস আরডি’ অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নিন।
- UIDAI এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হয়েছে এই অ্যাপটি। ওই অ্যাপ্লিকেশনের নির্দেশ অনুযায়ী মুখ স্ক্যান করে তা সাবমিট করুন। এরপরই গ্যাসের E-KYC সম্পন্ন হয়ে যাবে আপনার।
এভাবেই আপনি বাড়িতে বসেই কোনও অতিরিক্ত খরচ ছাড়াই গ্যসারে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এই প্রক্রিয়া সঠিকভাবে মেনে চললে কোনও ঝামেলা-ঝঞ্ঝাট ছাড়াই কে কোনও ব্যক্তি গ্যাসের কেওয়াইসি করাতে পারবেন।






