মার্চ ও এপ্রিলেই পালিত হয় বাংলা ক্য়ালেন্ডারের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস। এপ্রিল মাস জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈত্রের মাঝে ঘট বেশ কয়েকটি বিরল যোগ ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নবগ্রহ ও গ্রহ-নক্ষত্রের রাশি (zodiac signs) পরিবর্তনের বিশেষ গুরুত্বও রয়েছে। প্রতিটি গ্রহ-নক্ষত্রও নিজ নিজ সময়ের মধ্যে গতিবিধি বদল করে।
এই গ্রহের রাশি (zodiac signs) বদল কখনও কখনও রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হয়ে ওঠে, আবার কখনও কখনও আবার তা হয়ে দাঁড়ায় অভিশাপ। শুক্র ও বুধ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বিশেষ গ্রহ। এপ্রিল মাসে এই দুটি গ্রহ মিলিত হতে চলেছে, যা লক্ষ্মী নারায়ণ যোগে নামে পরিচিত। এই বিরল যোগের কারণে বেশ কিছু রাশি (zodiac signs) বিশেষ শুভ ফল পেতে চলেছে।
সেই রাশিগুলি (zodiac signs) কী কী, দেখে নেওয়া যাক-
ধনু রাশি
লক্ষ্মী নারায়ণের এই যোগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। তার জেরে একটি নতুন বাড়ি, গাড়ি, সম্পত্তি ও স্বর্ণালঙ্কার কেনার সম্ভাবনা বৃদ্ধি। শিল্প প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেতে পারেন। সমাজে সম্মান পাবেন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকারা লক্ষ্মী নারায়ণ যোগে বেশ উপকৃত হবেন। এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে লক্ষ্মী নারায়ণ যোগ। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। ভালো চাকরির হদিশ পেতে পারেন।
মকর রাশি
লক্ষ্মী নারায়ণ যোগ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আয়ের নতুন উত্স খুলবে। এই যোগের কারণে এই রাশিতে অর্থের ঘরে তৈরি হচ্ছে, এর জেরে ভাগ্য জাতককে পুরোপুরি সমর্থন করতে পারবে। এই রাশির জাতকরা কর্মজীবনেও সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি
এ রাশির জাতকদের জন্যও এই সময়টা দারুণ কাটবে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা জনসমর্থন পাবেন এই সময়। পরিবারের কাছ থেকেও সাহায্য পেতে পারেন। অর্থ বিনিয়োগের প্ল্যান করলে এই সময়েই করতে পারেন, ফল পাবেন।





