দাদাগিরির মঞ্চে সৌরভ ডোনার প্রেমের সিক্রেট ফাঁস করলেন ডোনার ব্যাচমেট, হকচকিয়ে কী উত্তর দিলেন মহারাজ

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। ‌‌ আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন।

এমনকি জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী রাও দাদাগিরির মঞ্চে খেলতে এসেছেন। সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে খেলতে এসেছেন ডোনা গঙ্গোপাধ্যায়ের কলেজের এক ব্যাচমেট। দাদাগিরির মঞ্চের সঙ্গে ছিলেন তাঁর স্বামী। দাদাগিরির মঞ্চেই ডোনার ওই ব্যাচমেট সৌরভ-ডোনার প্রেমের অজানা তথ্য ফাঁস করেন।

দাদাগিরির মঞ্চে কলকাতার ওই‌ প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বলেন “তোমার একটা সিক্রেট আমি জানি”, তাতেই অবাক হয়ে যান মহারাজ। এরপর তিনি বলেন, “আমি তোমাকে অনেক আগে দেখেছি। মানে ১৯৯৪ সালের কথা বলছি। তখন আমি উচ্চমাধ্যমিক দিয়ে সবে গোখেল মেমোরিয়াল কলেজে ভর্তি হয়েছি। আর আমার ব্যাচমেট, কলেজের বন্ধু ছিল তোমার স্ত্রী ডোনা। আর তখন একবার তুমি ওর সঙ্গে সেখানে দেখা করতে এসেছিলে। তখনই তোমায় দেখেছিলাম।” গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে বুঝেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ওটা আমি নই। ওটা ডোনার আগের প্রেমিক।” এই কথা শুনে সকলে হেসে গড়িয়ে পড়ে।

সৌরভের (Sourav Ganguly) এই কথা শুনে তিনি বলেন, “ওটা তুমিই ছিলে। আমি পরে অনেককে গর্ব সহকারে বলেছি আমি ডোনার ব্যাচমেট। তোমায় দেখেছি।” তখন সৌরভ বলেন, “ডোনার ব্যাচমেট সেটা গর্বের। কিন্তু ওটা আমি ছিলাম না। ওর প্রেমিক ছিল।” তখন দাদাগিরির ঐ প্রতিযোগী বলেন, “হ্যাঁ, তখন প্রেমিক ছিলেন এখন বর।” এই কথায় সম্মতি জানেন প্রতিযোগীর স্বামীও।

দাদাগিরি বিভিন্ন পর্বে এভাবেই উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবার তার মেয়ে স্ত্রীকে নিয়ে বহু কথা। উঠে এসেছে নানান সিক্রেট। এমনকি টিপ দিতেও দেখা গেছে সৌরভ গাঙ্গুলীকে। আবার কখনো প্রতিযোগীদের থেকে আসা প্রশ্নের উত্তরে হাসতে বাধ্য হয়েছেন সকলে।

RELATED Articles